ভুঁড়ি বাড়ছে ? এই পদ্ধতিতে পুদিনা পাতা খেলে মেদ ঝরবে চটজলদি

Share:

নিজস্ব প্রতিনিধি : পুদিনার চাটনি হোক বা সরবত খেতে ভালবাসে না এমন মানুষ খুব কমই আছে। তবে আপনি কী জানেন এর গুণাগুণ ? মস্তিষ্কের কার্যক্ষমতা থেকে শুরু করে ত্বক, পেটের সমস্যায় পুদিনা পাতার জুড়ি মেলা ভার। পেট নিয়ে অনেকে চিন্তার মধ্যে থাকেন। যে হারে ভুঁড়িতে মেদ জমছে, এর সমাধান কী?  পুদিনা পাতার মধ্যেই আছে সমাধান। জেনে নিন কোন পদ্ধতিতে পুদিনা পাতা খেলে মিলবে সমাধান।

পুদিনা ভেজানো জল : প্রথমে কুচি কুচি করে পুদিনা কেটে নিন। তারপর তা ভিজিয়ে নিন জলে। ৪ থেকে ৫ মিনিট এভাবেই জলে পুদিনা ভিজিয়ে নিন। ভেজানো জল সারারাত রেখে দিন রেফ্রিজারেটারে। পরের দিন জল বের করে সাধারণ তাপমাত্রায় আসতে দিন। সারা দিন ধরে অল্প অল্প করে ওই জলে চুমুক দিয়ে চায়ের মত খেতে পারেন।

তবে চাইলে ওই জলে দিতে পারেন সামান্য লেবুর রস। এছাড়াও শসা কেটে আপনার পুদিনা-জল ভর্তি জার-এ ফেলে দিতে পারেন। শসা আলাদা খেয়ে জলটি খেতে পারেন। এতেও অনেক উপকার পাবেন।

পুদিনা চা  : এটি ভুঁড়ির মেদ কমাতে ও হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এরজন্য আপনাকে কয়েকটি পুদিনা পাতা সামান্য শুকিয়ে নিয়ে রোদে রেখে দিতে হবে।

এরপর শুকোনো পুদিনা পাতা গরম জলে দিয়ে ফুটিয়ে নিতে হবে। এরপর তা ১০ মিনিট রেখে ফোটানো বন্ধ রেখে ঢাকা দিয়ে ভিজিয়ে নিন। এর সঙ্গে সামান্য মধু যোগ করে তা সকালে আর বিকেলে খেতে পারেন।

দই পুদিনা : দইয়ের সঙ্গে সামান্য পুদিনা কুচিয়ে দিতে পারলেই সোনাই সোহাগা। এটি  গরমে দিনে পেটের পক্ষেও এটি ভালো। যদি হজম ভালো হয়, তাহলে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি ওজন ও নিয়্ন্ত্রণে থাকে। তবে টক দইয়ে চিনি দেবেন না, চিনি ছাড়া, না হলে এই টোটকা কাজ করবে না।

সচেতনতা : পুদিনা পাতা বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ। তবে যারা সংবেদনশীল তাঁরা পুদিনা পাতা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?