সম্পর্কে দূরত্ব বাড়ছে? এই ৫টি বাক্যই বদলে দেবে আপনার জীবন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রেমে পড়া যতটা সহজ, সেই প্রেমকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখা ততটাই কঠিন। একটি সম্পর্ক সুন্দর রাখতে শুধু উপহার বা বড় বড় আয়োজনই যথেষ্ট নয়। বরং প্রতিদিনের আচরণ, কথা বলার ধরন এবং একে অপরকে বোঝার চেষ্টা-এসবই সম্পর্কের আসল ভিত্তি গড়ে তোলে। বিশেষ করে ঝগড়া বা মতবিরোধের সময় কীভাবে কথা বলছেন, সেটাই ঠিক করে দেয় সম্পর্ক কতটা সুস্থ থাকবে। তাই সম্পর্ককে আরও মজবুত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য ব্যবহার করা খুবই কার্যকর।

১. ‘আমার একটু কথা বলা প্রয়োজন’

ঝগড়ার সময় অনেকেই দোষারোপ করে বলেন, ‘তুমি কখনও আমার কথা শোনো না।’ এতে পরিস্থিতি আরও খারাপ হয়। তার বদলে শান্তভাবে বলুন, ‘আমার একটু কথা বলা প্রয়োজন।’ এতে আলোচনার পথ খোলা থাকে।

২. ‘আমি বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছ’

ভুল বোঝাবুঝিতে প্রিয় মানুষ কষ্ট পেতেই পারেন। তখন নিজের ভুল স্বীকার করে বলা-‘আমি বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছ’-সম্পর্কে সহমর্মিতা তৈরি করে এবং দূরত্ব কমায়।

৩. ‘আমি একটা কথা বলতে চাই’

মনের মধ্যে কষ্ট জমিয়ে না রেখে খোলাখুলি বলা জরুরি। যদি কিছু বলতে চান, শুরু করতে পারেন -‘আমি একটা কথা বলতে চাই, যা অনেক দিন ধরে মনে আছে।’ এতে ভুল বোঝাবুঝি কমে।

৪. ‘তোমার কেমন লেগেছিল?’

একটি সুস্থ সম্পর্কের মূল চাবিকাঠি হলো একে অপরের কথা মন দিয়ে শোনা। তাই সঙ্গীর অনুভূতি জানার জন্য জিজ্ঞাসা করুন-‘তোমার কেমন লেগেছিল?’

৫. ‘তোমাকে ধন্যবাদ’ বা প্রশংসা করা

প্রতিদিন ছোট ছোট কাজের জন্য সঙ্গীকে ধন্যবাদ জানানো বা প্রশংসা করা ভালোবাসাকে আরও গভীর করে। এই ছোট্ট স্বীকৃতিই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তোলে।

অর্থাৎ ,  একটি সুন্দর সম্পর্কের ভিত্তি হলো বোঝাপড়া, সম্মান এবং খোলামেলা কথা বলা। নিজের অনুভূতি প্রকাশ করুন, সঙ্গীর কথা মন দিয়ে শুনুন-দেখবেন সম্পর্ক আরও মধুর হয়ে উঠেছে।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের