রোদ থেকে ফিরেই ফ্রিজের ঠান্ডা জলে চুমুক দিচ্ছেন? মারাত্বক বিপদ আসন্ন

জানেন কী ফ্রিজের এই ঠান্ডা জল ঘেমে-নেয়ে এসে খেলে তা শরীরে মারাত্বক প্রভাব ফেলে। এর ফলে নানা রকমের সমস্যা দেখা যায় বলেই জানাচ্ছেন অভিজ্ঞমহল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মার্চ মাস থেকেই ঝোড়ো ব্যাটিং করতে শুরু করেছে গরম। তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। বাড়ি ফিরে গলদঘর্ম অবস্থায় ফ্রিজে রাখা ঠান্ডা জলের বোতলে চুমুক দিয়েই শান্তি পাচ্ছে মন। কিন্তু জানেন কী ফ্রিজের এই ঠান্ডা জল ঘেমে-নেয়ে এসে খেলে তা শরীরে মারাত্বক প্রভাব ফেলে। শুধু তাই নয় এর ফলে নানা রকমের সমস্যা দেখা যায় বলেই জানাচ্ছেন অভিজ্ঞমহল।

চিকিৎসকদের মতে, তীব্র গরম থেকে এসেই ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতলে চুমুক দিয়ে আপনি সাময়িক আরাম পান বটে তবে তা শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই রক্তনালীগুলি সঙ্কুচিত হয়ে যায়। যা শরীরে মারাত্বক সমস্যার সৃষ্টি করে।

হঠাৎ করে ঠান্ডা জল খাওয়ার ফলে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা যায় ও শ্লেষ্মার আস্তরণ তৈরি হয় যা অত্যন্ত ক্ষতিকর। তাই যাঁদের সহজেই ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা আছে তাঁরা এই অভ্যাস এড়িয়ে চলুন। 

চিরাচরিতভাবে আমরা জানি রোদ থেকে ঘেমে বাইরে আসার পর সঙ্গে সঙ্গে জল খেতে নেই। চিকিৎসকেরাও একই মত পোষণ করেন স্বাভাবিকভাবে। তাঁদের মতে রোদ থেকে ফিরে পাখার হাওয়ায় ঘাম শুকিয়ে যাওয়ার পর ঘরে স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানীয় জল খাওয়া উচিত। 

গরমকালে এমনিতেই অতিরিক্ত ঘাম হওয়ার ফলে শরীরে জলের ঘাটতি হয়। তাই গ্রীষ্মকালীন ফল অর্থাৎ জলীয় পরিমাণ বেশি রয়েছে এমন ফল খান। তাতে ক্লান্তিভাব খানিকটা হলেও কমবে। 

Gen Z-দের আন্দোলনে উত্তাল জার্মানি! পুলিশের সঙ্গে সংঘর্ষ, ফ্রাঙ্কফুর্টে চলল ভাঙচুর-লুটপাট

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

মাত্র ১৪৭ টাকায় Jio-র নতুন রিচার্জ প্ল্যান, কী সুবিধা পাবেন?

আজ গোঁসাই সম্মেলনে যোগ দিতে ঠাকুরবাড়ি যাবেন মুখ্যমন্ত্রী

পকেটে ফোন রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, কী বলছেন বিশেষজ্ঞরা?

মণিপুরে ফের রক্তাক্ত সংঘর্ষ, গুলির লড়াইয়ে মৃত্যু ৩ কুকি-জো যুবকের

হোটেলের বর্জ্য পরিষ্কার করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা! বিষাক্ত গ্যাসে মৃত্যু ৪ কর্মীর

নভেম্বরের শুরুতেই ফের নিম্নচাপ, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

ছেলেকে বশে আনার মূল্য! জালিয়াতদের ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন মা

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা