দাবদাহে হাঁসফাঁস অবস্থা? ভোটের লাইনে শরীর চাঙ্গা রাখতে চুমুক দিন বেলের শরবতে

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনদিন তাপমাত্রা বেড়েই চলছে। সকাল থেকেই রোদের তীব্রতা চোখে পড়ার মত। অসহ্য গরমে স্বস্তি পেতে অনেকেই ঠান্ডা পানীয়তে চুমুক দিচ্ছে। আবার আজ রয়েছে প্রথম দফার ভোট। গরমে লম্বা লাইন দিতে অনেকের শরীর খারাপ করে। কীভাবে গরমের হাত থেকে শরীরকে সুস্থ রাখবেন ভাবছেন?   এমন পরিস্থিতিতে কিছু কিছু মানুষ ডায়েট কোকের দিকেই ঝুঁকছে। তবে সব জায়গায় ডায়েট কোক পাওয়া না। বিশেষজ্ঞদের মতে, গরমের সময় মানুষের দৈনন্দিন জীবনে বেলের শরবত শরীরের পক্ষে খুবই ভালো। তাই এই অসহ্য গরমে স্বস্তি পেতে বেলের শরবত খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কেন খাবেন বেলের সরবত? 

বেলের শরবতের কথা উঠলেই অনেকেই প্রশ্ন করতে থাকে, গ্রীষ্মকালে এই পানীয় আপনার পছন্দের তালিকায় কেন রাখবেন? গোটা বিষয়ে বিশেজ্ঞরা  বলছেন, ‘বেল সাধারণত উড অ্যাপেল নামেই পরিচিত। বেলের শরবতের বেশ কিছু উপকারী গুণ আছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, অসহ্য গরম থেকে ক্লান্তি এবং হজমের সমস্যার সমাধান করে। শরীরকে সুস্থ ও সতেজ রাখে। এই শরবতে খুবই অল্প পরিমাণে চিনি মেশানো হয়। প্রাকৃতিকভাবেই এটি শীতল পানীয়। ভিটামিন সি এবং ভিটামিন এ রয়েছে বেলের শরবতে।’

অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ আবার জানাচ্ছেন , বেলের শরবত গরমে ঋতুভিত্তিক একটি পুষ্টিকর পানীয়। চিনি কম মিশিয়ে খেলে এই শরবত অবশ্যই স্বাস্থ্যকর। কোষ্ঠকাঠিন্য দূর করে। অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়। তীব্র দাবদাহে শরীরকে সবসময় হাইড্রেট রাখে। হজমশক্তির ঘাটতি হয়না। তাই অতিরিক্ত গরমে শরীর ভালো রাখতে ডায়েট কোকের পরিবর্তে বেলের শরবত উপযুক্ত পানীয়। তাই ভোট দিতে যাওয়ার সময় বোতলে ভরে একটু বেলের শরবত নিয়ে যেতে পারেন বা বাড়িতে এসে খেতে পারেন। 

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

ইয়ে দোস্তি…, আহমেদাবাদের রাস্তায় একই বাইকে হেলমেটবিহীন চার যুবক

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

Oppo Reno 5G ফোনে ১৫ হাজার টাকার ছাড়, কোথায় মিলছে এই দুর্দান্ত অফার?

দশভূজা নন, দ্বিভূজা দুর্গা! ব্রহ্মবাড়ির পুজোয় আজও বেঁচে শতাব্দী প্রাচীন ঐতিহ্য

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর