আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

হাজার চেষ্টা করেও স্মোকি আই লুক করতে পারছেন না? সহজ উপায়ের হদিশ রইল

নিজস্ব প্রতিনিধিঃ বিশেষ অনুষ্ঠান হোক বা পার্টি-নিখুঁত সাজেই নজর কাড়তে চান সবাই। আর সেই সাজের কেন্দ্রবিন্দু এখন চোখের মেকআপ। সামান্য পরিবর্তনেই চোখ হয়ে উঠতে পারে আরও গভীর, আরও আকর্ষণীয়। ফ্যাশন দুনিয়ায় এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডিং লুকগুলির মধ্যে অন্যতম ‘স্মোকি আই’, যা সহজেই বদলে দিতে পারে আপনার পুরো উপস্থিতি। শাড়ি থেকে ওয়েস্টার্ন-সব ধরনের পোশাকের সঙ্গে মানিয়ে যায় এই বোল্ড লুক। তবে সঠিক পদ্ধতি না জানলে কাঙ্ক্ষিত ফল মেলে না। তাই জেনে নিন ঘরেই কীভাবে পাবেন পারফেক্ট স্মোকি আই লুক।

১. প্রথমে আইলিড করুন: প্রথমেই চোখের পাতা ভালোভাবে পরিষ্কার করে নিন, যাতে কোনও ময়লা বা তেল না থাকে। এরপর একটি ভালো মানের আই প্রাইমার লাগান। এটি মেকআপকে দীর্ঘস্থায়ী করে।

২. কনসিলার ব্যবহার করুন: চোখের চারপাশের কালচে ভাব ঢাকতে আইলিডে কনসিলার লাগান। এতে আইশ্যাডোর রং আরও উজ্জ্বল দেখাবে।

৩. পাউডার দিয়ে সেট করুন: কনসিলার লাগানোর পর হালকা করে কমপ্যাক্ট পাউডার ব্যবহার করুন। এতে মেকআপ সেট হয় এবং ক্রিজ পড়ার সম্ভাবনা কমে।

৪. জেল লাইনার লাগান: ল্যাশ লাইনের কাছাকাছি একটি জেল লাইনার লাগান। এটি স্মোকি লুকের বেস তৈরি করে এবং দীর্ঘ সময় স্থায়ী হয়।

৫. স্মাজ বা ব্লেন্ড করুন: একটি ব্রাশ দিয়ে লাইনারটি হালকা করে স্মাজ করুন। এতে সফট ও স্মোকি এফেক্ট তৈরি হয়-এটাই এই লুকের মূল আকর্ষণ।

৬. আইশ্যাডো প্রয়োগ করুন: এবার চোখের পাতায় ব্রাউন আইশ্যাডো লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। চাইলে চোখের কোণ ও ব্রো বোনে হাইলাইটার ব্যবহার করতে পারেন।

৭. কাজল দিয়ে ফিনিশিং করুন : সবশেষে নীচের ওয়াটারলাইনে কাজল লাগান। এতে চোখ আরও বড় ও আকর্ষণীয় দেখাবে।

এই সহজ ধাপগুলি মেনে চললে খুব সহজেই ঘরে বসেই পেয়ে যাবেন পারফেক্ট স্মোকি আই লুক, যা আপনার সাজকে করে তুলবে আরও গ্ল্যামারাস ও নজরকাড়া।

Published by:

Share Link:

More Releted News:

চল্লিশ পেরোলেই কেন বাড়াতে হবে প্রোটিন, সুস্থ বার্ধক্যের চাবিকাঠি জানুন

ফেলে দেওয়ার আগে ভাবুন! তরমুজের খোসা আর বীজেও লুকিয়ে আছে স্বাস্থ্যের গোপন চাবিকাঠি

তরমুজ খাচ্ছেন? এই ৫ খাবারের সঙ্গে খেলেই বিপদ!

ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন, বুঝতে পারবেন কোন ইঙ্গিতে?

নিরামিষ নাকি আমিষ! কোন খাবার দিয়ে দিন শুরু হয় গুগলের CEO সুন্দর পিচাইয়ের?

কম খরচে ভ্রমণ কীভাবে সম্ভব? ৩টি সহজ কৌশলেই বদলে যাবে আপনার ট্রিপ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ