‘ওকে মারো, ও এটাই ডিজার্ভ করে’, প্রকাশ্য রাস্তায় মহিলাকে হেনস্থা, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামান্য গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে এক মহিলাকে ঘিরে ধরে হেনস্থার অভিযোগ উঠল ২০-৩০ জনের বিরুদ্ধে। ঘটনাটি পাকিস্তানের করাচির। ইতিমধ্যেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োয় এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘ওকে মারো, ও এটাই ডিজার্ভ করে।’ এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে মহিলাদের নিরাপত্তা নিয়ে।

জানা গিয়েছে, গত ২৮ অক্টোবর করাচির জোহর মোর এলাকায় একটি ছোটখাটো গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অভিযোগ, দুর্ঘটনার পরেই একদল পুরুষ ওই মহিলার গাড়ি ঘিরে ধরেন। ক্রমে ভিড় বাড়তে থাকে। প্রায় ২০-৩০ জনের একটি দল তাঁকে ঘিরে ধরে চিৎকার করতে শুরু করে। ভিডিয়োয় দেখা যায়, পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। ভিড়ের মধ্যে থেকেই এক ব্যক্তিকে মহিলাকে মারধরের প্ররোচনা দিতে শোনা যায়।  পরে আয়েশা জাহিদ নামে ওই মহিলা সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করে ঘটনার বিবরণ দেন। তাঁর দাবি, দুর্ঘটনার পর গাড়ি থেকে নেমে তিনি দেখতে চেয়েছিলেন কেউ আহত হয়েছেন কি না। কিন্তু তার পরেই তাঁকে ঘিরে ধরে হেনস্থা করা হয়। তাঁর ফোন ও গাড়ির চাবি কেড়ে নেওয়ার চেষ্টাও হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে তিনি এক মহিলা পুলিশকর্মীর সাহায্য চেয়েছিলেন বলেও জানান।

আরও পড়ুনঃ প্রি-ওয়েডিং শ্যুটে একগুচ্ছ বেলুনের টানে উড়তে বসেছিলেন তরুণী, ক্যামেরাম্যানের তৎপরতায় বাঁচল প্রাণ 

এদিকে, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগও অস্বীকার করেছেন আয়েশা। তাঁর স্বামী জেন কাসমানির দাবি, পুলিশ গাড়ি পরীক্ষা করে কোনও  মাদকদ্রব্য পায়নি। ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই সমাজমাধ্যমে অভিযুক্তদের আচরণের নিন্দায় সরব হয়েছেন বহু মানুষ।

এবার টলিপাড়াতেও SIR-এর থাবা! বাদ পড়ল কয়েক হাজার ভোটার, শনি ও রবিতে ভোট

প্রি-ওয়েডিং শ্যুটে একগুচ্ছ বেলুনের টানে উড়তে বসেছিলেন তরুণী, ক্যামেরাম্যানের তৎপরতায় বাঁচল প্রাণ

উৎসবের মরসুমে স্বস্তির নিঃশ্বাস, এক ধাক্কায় কয়েক হাজার টাকা কমল সোনা-রুপোর দাম

দত্তপুকুরে সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার সুইসাইড নোট!

‘ভয় পেও না, আমাকে নিয়ে আজগুপি লেখা বন্ধ করে দিলেও সমস্যা নেই’, এবার অমিতাভের নিশানায় কে?

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

বাড়িতে থাকা আমলকি দিয়েই বানান দোকানের মতো ক্যান্ডি, রইল সহজ রেসিপি

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩