এই মুহূর্তে

শীতে গলায় অস্বস্তি? ঘরেই লুকিয়ে রয়েছে সমাধান

courtesy google

নিজস্ব প্রতিনিধি: শীত এলেই শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। ঠান্ডা লাগা থেকে সর্দি-কাশি গলা খুশখুশ খুস করতে থাকে। খুব সাবধানে না থাকলে গলায় অস্বস্তি বাড়তে থাকে। এই সমস্যা থেকে রেহাই পেতে একাধিক ঘরোয়া টোটকা থাকে। ঘরের মধ্যে এমন অনেক জিনিস থাকে, এগুলো ব্যবহার করলে আর সাবধানে থাকলে সমস্ত সমস্যার সমাধান হবে।

আলু ভর্তা-গলায় ব্যথা হলে আলু ভর্তা খুব উপকারি। এটি খেলে গলায় উষ্ণতা অনুভব করা যায়। পাশাপাশি গলার পেশী শিথিল হয়ে যায়, যার ফলে গলার খুসখুস ভাব কেটে যায়।

সুপ- চিকেন সবজি বিভিন্ন রকমের স্যুপ শীতকালে অনেক উপকারী। বিভিন্ন রকম সুপ তৈরি করে গলাতে আরাম দিতে গরম গরম খেতে পারলে খুব উপকার দেয়।

মধু- গলার ক্ষেত্রে মধু সবসময়ই উপকারি। ছোট থেকেই শিশুদের শীতকালিন মধু খাওয়ানো হয়।। মধু গলার ব্যথার জন্য একটি চমৎকার প্রাকৃতিক প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়। এটি জ্বালা ব্যথা থেকে রক্ষা করে। গলার শুষ্কতা থেকে তাৎক্ষণিক মুক্তি দেয় এই মধু।

সিদ্ধ সবজি- সিদ্ধ সবজি খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত ভালো। কিন্তু শীতকালে সিদ্ধ সবজি খেলে একাধিক সমস্যার সমাধান হয়। এই সিদ্ধ সবজি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এর মধ্যে খনিজ উপাদান থাকে বলে গলাকে আরাম দেয়।

ঔষধি চা- শীত গ্রীষ্ম বর্ষা চা একমাত্র ভরসা। প্রেমীদের কাছেই এই প্রবাদটা সবচেয়ে বেশি পছন্দের। শীতকালে ভেষজ চা গলা ব্যথা কমাতে এবং তাৎক্ষণিক আরাম দিতে সাহায্য করে এই চায়ে ব্যাথার অধীন এবং খোসখুস ভাব প্রয়োগ করতে সাহায্য করে। আদা মিশিয়ে চা খাওয়াও খুব ভাল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চশমা দীর্ঘদিন ঝকঝকে ও ব্যবহারযোগ্য রাখতে খেয়াল রাখুন এই বিষয়গুলি

বয়স্ক বাবা-মাকে নিয়ে পাহাড়ে যাবেন? সঙ্গে রাখতে ভুলবেন না প্রয়োজনীয় এই জিনিসগুলি

সরস্বতী পুজোতে দুই গ্রহের গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

দেবীর আশীর্বাদ পেতে সরস্বতী পুজোর দিন ভুলেও করবেন না এই সমস্ত কাজ

পড়াশোনায় মন নেই শিশুর?  বিশেষ পুজো করলেই মিলবে আশীর্বাদ

জেনে নিন সরস্বতী পুজোর শুভ সময়, পুজো পদ্ধতি ও শুভ রঙ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ