চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আসছে শ্রাবণী মেলা! ভোলানাথের আশির্বাদ পেতে প্রস্তুতি শুরু পূর্ণার্থীদের

courtesy google

নিজস্ব প্রতিনিধি : শ্রাবণ মাস পড়তে হাতে আর একদিন মাত্র। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হচ্ছে শ্রাবণী মেলার।এক্তেশ্বর শিব মন্দির সংলগ্ন এলাকায় জোরকদমে চলছে প্রস্তুতি।তবে প্রতিবারের মত এই বছরেও রেকর্ড ভিড় হতে পারে বলে অনুমান করছে অনেকেই।

রাত পোহালেই দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এই শ্রাবণ মাস। আর শ্রাবণ মাস উপলক্ষ্যে বাঁকুড়া শহর সংলগ্ন দ্বারকেশ্বর নদী তীরে কয়েক শতাব্দী প্রাচীণ এক্তেশ্বর শিব মন্দির প্রাঙ্গনে ঐতিহ্যবাহী ‘শ্রাবণী মেলা’র প্রস্তুতিও প্রায় শেষের দিকে। এই মাসের প্রতিটি দিন পূণ্যার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়, তবে সোমবার গুলিতে সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। হাজার হাজার পূর্ণার্থীদের সমাগম হয়ে থাকে এখানে। শুশুনিয়ার পাহাড়ি ঝর্ণার জল নিয়ে এসে ওই দিন গুলিতে মহাদেবকে অর্পণ করেন পূণ্যার্থীরা।

অন্যদিকে এই ধর্মীয় উৎসবটি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর শহরেও অনুষ্ঠিত হয়। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা তারকেশ্বরে ছুটে আসে ভোলানাথের আশীর্বাদ পেতে এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করতে। বাঁকে করে জল নিয়ে খালি পায়ে হেঁটে মহাদেবের দর্শনে যাওয়ার রীতি প্রচলিত থাকে। রাজ্যের বাইরে থেকে বহু শিবভক্ত মানুষ তারকেশ্বরে আসেন। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে এখানে ভিড় দেখার মত হয়। বহু ভক্তের সমাগমে ভক্তের অন্যতম আশ্রয়স্থল হয়ে ওঠে তারকেশ্বর।

Published by:

Share Link:

More Releted News:

খাবারের বদলে শুধু সাপ্লিমেন্টেই ভরসা? বিপদে পড়ার আগে সাবধান!

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ