বর্ষায় পেটের সমস্যা? হাতের সামনেই রয়েছে সমাধান

Share:

নিজস্ব প্রতিনিধি : কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। কখনও ঝিরিঝিরি, কখনও মুষলধারে। বর্ষা এলেই বিভিন্ন ভাজা খাওয়া হয়ে থাকে। ফলে সমস্যা দেখা দেয় পেটে। কেউ খাবার ঘরে বানিয়ে খান, আবার কেউ বাইরে থেকে কিনে আনেন। বাইরের  তেলের রান্নায় অনেক সময় পেটে সমস্যা দেখা দেয়। বর্ষাকালে এই বিষয়ে নজর দিতে হয়। এই সময় শুধু খাবার থেকেই নয়, জলেও সংক্রমণ ছড়ায় ফলে সেদিকেও কড়া নজর রাখতে হয়।

বর্ষাকালে সুস্থ থাকতে চাইলে বেশ কিছু খাবার এড়িয়ে চলতে হয়। আবাক কিছু জিনিস হাতের কাছেই থাকে, সেগুলো ব্যবহার করলে সুবিধা হবে। এই সময় শরীরের যত্ন না নিলে বাড়তে পারে বিপদ।

এই সময় শুধু খাই খাই করে মন। ভাজাপোড়ার দিকে বাঙালিকে টানে। অতিরিক্ত ভাজা খেলে বাড়ে পেট খারাপের সমস্যা। বর্ষায় খাবারের মধ্য়ে জীবানু বাসা বাঁধে। এইকারণে পেটের সমস্যা দেখা দেয়। পেট খারাপের সঙ্গে বমি, গ্যাস-অম্বলের সমস্যাও দেখা দেয়। এই সমস্যা সমাধান করতে চাইলে কী করতে হবে? জেনে নিন।

এই মরশুমে অ্যাপেল সিডার ভিনিগার খাওয়ার অভ্যেস করা উচিৎ। সিডার ভিনিগারে থাকা পেকটিন পেটের সংক্রমণের হাত থেকে রক্ষা করে। গ্যাস-অম্বলের সমস্যা থাকলে আজোয়ান খাওয়া খুব ভাল। এটি ওষুধের কাজ করে। বর্ষায় পেট খারাপের হাত থেকে রক্ষা করে এই আজোয়ান। আজোয়ান চিবিয়ে খেলে সমস্যা দূর হয়। বর্ষাকালে পেটের সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন পুদিনা। এটি পেট ঠাণ্ডা করে।  ৪-৫ টি পুদিনা পাতা নুনের সঙ্গে মিশিয়ে খেলে দূর হবে সমস্যা। হলুদে রয়েছে কারকিউমিন ও ব্যাকটেরিয়ারোধী জিনিস। এটি পেট খারাপের সমস্যা কমায়। বর্ষায় রান্নায় হলুদের ব্যবহার বাড়াতে হবে।

জিরেতে রয়েছে গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ বৈশিষ্ট্য। এটি পেটের সমস্যা ও বদহজের সমস্যা মেটায়। টক-দই খেলেও উপকার মিলবে। টকদই ঠাণ্ডা। তাই এটি সমস্যা মেটায়।

পেটের সমস্যা থাকলে এই সময় মিষ্টি খাবার একটু কম খান।  অতিরিক্ত চিনি শরীরের জন্য একেবারে ভালো নয়। ঘন ঘন চা-কফি খাওয়ার অভ্যাস থাকলে সেটি বদলে ফেলুন।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪