শীতে খুশকির সমস্যায় জেরবার, ঘরোয়া উপায়ে করুণ সমস্যার সমাধান

Share:

নিজস্ব প্রতিনিধি: শীত আসছে মানেই শুষ্ক হবে ত্বক। এই মরশুমে সবথেকে বেশি চিন্তা হল খুশকির সমস্যায়। অনেকেই এই সমস্যা সমাধানের উপায় খুঁজতে নাজেহাল হন। আতঙ্কে থাকেন এই মরশুমের। কারণ খুশকি নিয়ে যেমন লোকসমাজে বের হওয়া যায় না তেমনি থাকে চুল উঠে যাওয়ার সমস্যা। বিভিন্ন অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু থেকে নানা লোশন ইতিমধ্যেই ব্যববার করে ফেলেছেন কিন্তু তাতেও দূর হচ্ছে না খুশকি। তবে এবার দামি প্রসাধন সামগ্রী ব্যবহার করা ছাড়াও ঘরোয়া উপায়েও এই সমস্যার সমাধান করে নিতে পারেন।

লেবু ও লেবুর খোসা:  লেবু ও লেবুর খোসা দূর করতে পারে খুশকির সমস্যা। মাথায় লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ ধুয়ে ফেলুন অথবা ৪ থেকে ৫ কাপ জলে ৪ থেকে ৫টি লেবুর খোসা ছাড়িয়ে নিয়ে ২০ মিনিট ধরে ফুটিয়ে ঠান্ডা হলে মাথার ত্বকে মিশ্রণটি ভাল করে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। দেখবেন অনেকটা দূর হবে খুশকির সমস্যা।

টক দই: খুশকি দূর করতে টক দই উপকারী। দই নিয়ে মাথার ত্বক থেকে চুলের গোড়ায় লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কিছু দিন টকদই মাখলে খুশকি দূর হয়ে যাবে ।

ভিনিগার:  শ্যাম্পু করার পর এক চামচ ভিনিগার জলে ভাল করে মিশিয়ে তা দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন। এক চামচের বেশি ভিনিগার দেবেন না।

নারকেল তেল: সপ্তাহে দু’বার নারকেল তেল হালকা গরম মাথায় ত্বকে ম্যাসাজ করুন। গরম জলে তোয়ালে ভিজিয়ে মাথায় জড়িয়ে রাখলে খুশকি নরম হয়ে উঠে যাবে।

নিম: নিমের শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল খুশকির বিরুদ্ধে লড়াই করে। নিম পাতা বেটে মাখুন। ১৫ মিনিট মেখে নিম সমৃদ্ধ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

বড়সড় সঙ্কটে CINTAA, পুনম ও পদ্মিনীকে দায়ী করে পদত্যাগ করলেন সংগঠনের ১১ সদস্য

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম