পাশ বালিশ ব্যবহার করছেন, হতে মারে মারাত্মক ক্ষতি

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালে ঘুম থেকে উঠে অনেক সময়ই ঘাড়ে ব্যথা অনুভূত হয়। অথবা অনেকেরই ঘাড়ের পেশি শক্ত হয়ে যায়। হতেই পারে গত দিনের কোনো কঠিন কাজের চাপে এমন হয়েছে। বেকায়দা ঘুমও একটি বড় কারণ। কিন্তু ঘাড়ে ব্যথা নিয়মিত একটি লক্ষণ হয়ে দাঁড়ালে কিছুটা চিন্তিত হতেই হবে।

সচরাচর ঘাড়ের ব্যথা হলেই বালিশের দিকে নজর ফেরানো উচিত। বেকায়দা ঘুমের ফলাফল ধরে নিলে পস্তাতে হবে। অনেক সময় সামান্য ঘাড়ের ব্যথা বড় কোনো সমস্যা হয়ে উঠতে পারে। ঘুমের সমস্যা এদের মধ্যে সবচেয়ে বড়। আর এহেন বড় সমস্যার পেছনে বালিশের অবদান ব্যাপক। বালিশ ঠিক না থাকলে নানা সমস্যা হতে পারে। নাক ডাকা, নির্ঘুম রাত, ঘাড়ে ব্যথা ইত্যাদি সামান্য কিন্তু ভয়ংকর সমস্যা হওয়াটাই স্বাভাবিক।

বালিশ বাছাইয়ের ক্ষেত্রে আমরা অতটাও গুরুত্ব দেইনা। কিন্তু বিশেষজ্ঞরা বলেন বালিশ কেনার ক্ষেত্রে কিছুটা খুঁতখুঁতে হওয়া উচিত। তবে বালিশ কেনার ক্ষেত্রে কি ধরণের বালিশ বাছাই করবেন? আমাদের মধ্যে অনেকেরই খুব নরম বা খুব শক্ত বালিশে শোওয়ার অভ্যাস। অভ্যাসটা নেহাত ব্যক্তিগত হলেও খুব নরম কিংবা খুব শক্ত বালিশে শোয়া উচিত না। এরকম ক্ষেত্রে মাথায় চাপ পড়ে। এমনকি উঁচু বালিশও এড়ানো উচিত। ঘাড়ের পেশি শক্ত হয়ে যায় ফলে ব্যথা বাড়তে পারে।

বালিশে শোয়ার সময় কাঁধে চাপ লাগলে সেই বালিশ বদলানো উচিত। বেকায়দা ঘুমের একটা বড় কারণ এই কাঁধে চাপ লাগা থেকে পীঠেও ব্যথা হতে পারে। বালিশ কেনার সময় কাঁধের অনুপাত বিবেচনা করে কেনা উচিত। আপনার কাঁধের অনুপাতে বালিশ ছোট হলে বালিশ বদলাতে হবে। বিশেষত পুরুষদের কাঁধ চওড়া বিধায় চওড়া বালিশ ব্যবহার করাই শ্রেয়। অনেকেরই নাক ডাকার সমস্যা রয়েছে। একে অনেকে অভ্যাস বলে এড়িয়ে যান। কিন্তু বালিশ ঠিক না হলে এই সমস্যা দেখা দিতে পারে। এন্টি স্নোরিং বালিশ ব্যবহার করলেও এই সমস্যা দূর হতে পারে।

বড়ি দিয়ে সিম কুমড়োর চচ্চড়ি, গরম ভাতের সঙ্গে জমে যাবে

বাড়ি লিখে দিতেই মায়ের মাথার ছাদ কেড়ে নিল স্বার্থপর মেয়ে, সাহায্য করল না ছেলেরাও

চিংড়ি খেতে ভালবাসেন? রান্নার সময় ৬টি মারাত্মক ভুল করছেন না তো!

‘মানুষের বিশ্বাস ফেরাতে পুলিশকে কঠিন পদক্ষেপ করতে হবে’, গাইঘাটা কাণ্ডে বার্তা দিলীপের

স্থলে প্রবেশের আগেই অন্ধ্রপ্রদেশে তাণ্ডব শুরু ঘূর্ণিঝড় অর্ণবের, পাঁচ জেলায় লাল সতর্কতা জারি

পায়ের আঘাতের ভান করে ভিক্ষা, চিকিৎসার কথা শুনেই দৌড় ভিক্ষুকের

বাঁকুড়া থেকে এক বাসেই সোজা উত্তরবঙ্গ, দীপাবলীতে দারুণ উপহার SBSTC’র

দু’মাসের মধ্যেই তারাপীঠের হোটেলে ফের অগ্নিকাণ্ড, ভোররাতে তুমুল আতঙ্ক

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

সবরমতী সেন্ট্রাল জেলের বিশেষ ব্লকে সরানো হলো গ্যাংস্টার লরেন্সকে, কেন এই সিদ্ধান্ত?

ঘূর্ণিঝড় অর্ণবের জের, ওড়িশাগামী একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

গুরুদ্বার থেকে বেরোতেই এলোপাথাড়ি গুলি, পঞ্জাবে খুন আপ সরপঞ্চের ছেলে