আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সবচেয়ে ভাল কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে চান? ঘুরে আসুন এই ৪ জায়গা থেকে

নিজস্ব প্রতিনিধি: শেষ হতে চলল ২০২৫। নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে জোর কদমে। সেজে উঠছে শহর। তবে অনেকেই এই সময়ে কোলাহল ভুলে দূরে কোথাও যেতে পছন্দ করেন। শীতের মরশুমে অনেকেই গন্তব্য হিসেবে বেছে নেন পাহাড়কে। দুর্যোগ কাটিয়ে পাহাড় সেরে উঠতেই কাঞ্চনজঙ্ঘা তাঁর শোভা দেখাচ্ছেন। এতেই মুগ্ধ হয়ে পাহাড়ের টানে ছুটে যাচ্ছেন দর্শকরা। মন ভরে উপভোগ করছেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। কোথায় গেলে কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট দৃশ্য মনোরম ভাবে উপভোগ করতে পারবেন এই তথ্য অনেকেই জানতে চান। রইল সেই সমস্ত জায়গার ঠিকানা যেখানে গেলে শান্ত পরিবেশে স্পষ্ট দেখা যাবে স্লিপিং বুদ্ধকে।

তিনচুলে

তিনচুলে হয়ে উঠেছে ইকো ট্যুরিজমের অংশ। তিনচুলে ভিউ পয়েন্ট থেকে স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এই জায়গা থেকে তিস্তার উপত্যকা ও সিকিমের বিভিন্ন জায়গাও দেখা যায়। তিনচুলে নিউ জলপাইগুড়ি থেকে প্রায় ৭৪ কিলোমিটারের দূরে।

ইচ্ছেগাঁও

ইচ্ছেগাঁও কালিম্পংয়ের কোলে লুকিয়ে থাকা এক অচেনা গ্রাম । নেই ঘন জনবসতি। সবুজে ঢাকা চারপাশ । সূর্যোদয়ের সঙ্গে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার চুড়া। তাছাড়াও ইচ্ছেগাঁও থেকে ঋষিখোলা, পেডং, আরিতার, মানখিম ও সিলারিগাঁও-এর মতো জায়গা যাওয়া যায়। ইচ্ছেগাঁওয়ের দূরত্ব কালিম্পং থেকে প্রায় ১৭ কিলোমিটার।

চটকপুর

চটকপুর টাইগার হিলের খুব কাছেই অবস্থিত। এই গ্রাম থেকেও স্লিপিং বুদ্ধার রূপ আপনাকে মুগ্ধ করবে। দার্জিলিং গেলে এক রাত কাটাতে পারেন এই গ্রামে। চটকপুর দার্জিলিংয়ের মল রোড থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে।

ধোত্রে

ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে ধোত্রে থেকে ঘুরে আসুন। মাঝেমধ্যে রাতের অন্ধকারেও এখান থেকে দেখা দেয় শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। মানেভঞ্জন থেকে মাত্র ১১ কিলোমিটার দূরত্বে অবস্থিত ধোত্রে গ্রাম। টংলু, টুমলিং, চিত্রে, মেঘমা, সান্দাকফু ইত্যাদি জায়গাও ঘুরতে পারেন।

Published by:

Share Link:

More Releted News:

হৃদরোগীদের জন্য সতর্কবার্তা! ফ্রিজে থাকা এই ৩ ‘স্বাস্থ্যকর’ খাবারও ডেকে আনতে পারে বিপদ

ঘড়ি নিয়ে সাবধান! ভুলেও এই দিকে রাখবেন না, আর্থিক সঙ্কট হতে পারে

অনুমতি ছাড়া ভারতীয়দেরও প্রবেশ নিষেধ! এই জায়গাগুলিতে যাওয়ার আগে জেনে নিন নিয়মকানুন

বেলা বাড়লেই ট্যাঙ্কের জলে হাত দেওয়া যাচ্ছে না? জানুন ঠাণ্ডা রাখার সহজ উপায়!

গরমে ORS ছাড়াও ইলেক্ট্রোলাইট ধরে রাখবে এই ৫ প্রাকৃতিক খাবার

সারাদিন এসিতে বসে থাকলেও হতে পারে ডিহাইড্রেশন! কীভাবে বুঝবেন ও কী করবেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ