ব্রেন স্ট্রোক কী ও কেন হয়

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ১৭ দিন ধরে হাসপাতালে ভর্তি বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ব্রেনস্ট্রোকে (Brain stroke) আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন দুবারের ক্যান্সার জয়ী অভিনেত্রী। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি কোমায় রয়েছেন। চিকিৎসকদের মতে কোন রোগী ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে যত দ্রুত সম্ভব তাঁর চিকিৎসা শুরু করা জরুরী। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় রোগী ও তাঁর আত্মীয় পরিজনরা বুঝে উঠতে পারেন না যে রোগী ব্রেন স্ট্রোকে আক্রান্ত। ফলে চিকিৎসা শুরু করার আগে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তাই ব্রেনস্ট্রোক অসুখটি ঠিক কী? এই রোগের লক্ষন কী? এবং কী করলেই বা এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়িয়ে চলা যাবে সেই বিষয়ে স্পষ্ট ধারনা থাকা প্রয়োজন।

ব্রেন স্ট্রোক কী ও কেন হয়

মস্তিস্কের রক্ত চাপ বৃদ্ধি পেলে মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহকারী টিস্যু গুলির উপর চাপ পরে ফলে সেগুলি ছিড়ে গিয়ে মস্তিষ্কের ভিতর রক্ত ক্ষরণ হতে থাকে রক্ত জমাট বেঁধে শক্ত হউয়ে যায়। এর ফলে মস্তিষ্কের অন্য অংশে রক্ত সরবরাহ হতে পারেনা ফলে সেই অংশের টিস্যু গুলি শুকিয়ে গিয়ে মরে যায়। শরীরে মধ্যে নিঃশব্দে ঘটে যাওয়া এই অসুখের নামই ব্রেন স্ট্রোক।

ব্রেন স্ট্রোকের উপসর্গ

চিকিৎসকদের মতে ব্রেন স্ট্রোকের নির্দিষ্ট কোন উপসর্গ নেই। তবে অনেক সময় যদি কেউ স্মৃতিভ্রংশ বা নিয়মিত মাথার যন্ত্রণায় ভোগেন তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া কোনো সময় যদি আচমকা ভারসাম্য হারিয়ে যায় বা মাথা ঘুরে জ্ঞ্যান হারিয়ে যায় সেক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশপাশি ভীষণভাবে মুড চেঞ্জের সমস্যা থাকলে, অথবা মানসিক চিন্তা থাকলে সেইক্ষেত্রে ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভবনা থেকে যায়।

ব্রেন স্ট্রোকের ঝুঁকি এড়াবেন কীভাবে

চিকিৎসকদের মতে সাধারন ভাবে ডায়বেটিস, উচ্চ রক্তচাপ বা কেলেস্টেরল থাকলে ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। এছাড়া মদ্যপান, ধূমপান ও অনিয়ন্ত্রিত জীবনযাপন ব্রেন স্ট্রোকের অন্যতম কারন। তাই নিয়ন্ত্রিত জীবনযাপন মদ্যপান, ধূমপান এড়িয়ে চলা এবং ডায়বেটিস, উচ্চ রক্তচাপ ও কেলেস্টেরল নিয়ন্ত্রনে রাখা ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমাতে অনেকটাই সাহায্য করে।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর