আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গৃহে রাখা সাদা শিব কি অমঙ্গলের কারণ হতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র

নিজস্ব প্রতিনিধি: বলা হয় দেবাদিদেব মহাদেব, বঙ্গ জীবনের শিব ঠাকুর নাকি একটি বেল পাতাতেই তুষ্ট। তিনি যেন একেবারে আমাদের ঘরের মানুষটি। কিন্তু শিব পুজো করতে গেলে চায় প্রবল নিষ্ঠা। শিব পুজোয় ভুল ত্রুটি করা কখনওই উচিত নয়। তিনি খুব অল্পে সন্তুষ্ট হন ঠিকই, সেই অল্পনিয়মও কিন্তু সচেতনতার সঙ্গে মেনে চলা উচিত। শিবের নানারকম মূর্তি বা ছবি অনেক বাড়িতেই থাকে। আমরা অনেকেই জানি না শিবের এমন কিছু রূপ রয়েছে যা পুজো করা কখনওই উচিত নয়। অন্তত সেসব রূপের পুজো গৃহে হয় না। সেই সকল রূপ গৃহে পূজিত হলে তা শুভর থেকে অশুভ ফলই বেশি দেয়। 

যদি কারও বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা থাকে তাহলে তাঁকে কিন্তু কখনওই উপবাসে রাখা যাবে না। শিবলিঙ্গের নিত্য পুজো করতেই হবে। সঠিক নিয়ম অনুসারে প্রত্যেক দিন গৃহীর সাধ্যমতো পুজোর উপকরণ দিয়ে শিব পুজো করতে হবে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ ঘরে থাকে।

বাড়িতে কখনওই সাদা শিব লিঙ্গ রাখা যাবে না। বাড়িতে সবসময়ই কালো রঙের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা জরুরি । কালো শিব লিঙ্গ গৃহের জন্য উপকারী।

কেবল শিব লিঙ্গের রঙ নয়, শিব লিঙ্গ কী পাথর দিয়ে তৈরি হয়েছে সেটিও দেখে নিতে হবে। সব রকম পাথরের শিব কিন্তু বাড়ির জন্য উপযোগী নয়। এতে গৃহে অনেক সময়তেই অনেক অমঙ্গল হয়।

যদি সাদা শিবের পুজো একান্তই কোনও গৃহী মানুষ করেন তাহলে বরং নিজের বাড়ি থেকে একটু দূরে একটা ছোট্ট মন্দির প্রতিষ্ঠা করে সেখানে শ্বেত শুভ্র মহাদেবকে রেখে আসুন। মহাদেব তো খুব অল্পতেই সন্তুষ্ট, তাঁকে বড় মন্দির না করে দিলেও তিনি রাগ করবেন না। বিশ্বনাথ ছোট্ট মন্দিরেই তুষ্ট। ছোট মন্দিরে অধিষ্ঠিত হয়েও মহাদেব ভক্তদের প্রাণ ভরে আশীর্বাদ করবেন।

Published by:

Share Link:

More Releted News:

হৃদরোগীদের জন্য সতর্কবার্তা! ফ্রিজে থাকা এই ৩ ‘স্বাস্থ্যকর’ খাবারও ডেকে আনতে পারে বিপদ

ঘড়ি নিয়ে সাবধান! ভুলেও এই দিকে রাখবেন না, আর্থিক সঙ্কট হতে পারে

অনুমতি ছাড়া ভারতীয়দেরও প্রবেশ নিষেধ! এই জায়গাগুলিতে যাওয়ার আগে জেনে নিন নিয়মকানুন

বেলা বাড়লেই ট্যাঙ্কের জলে হাত দেওয়া যাচ্ছে না? জানুন ঠাণ্ডা রাখার সহজ উপায়!

গরমে ORS ছাড়াও ইলেক্ট্রোলাইট ধরে রাখবে এই ৫ প্রাকৃতিক খাবার

সারাদিন এসিতে বসে থাকলেও হতে পারে ডিহাইড্রেশন! কীভাবে বুঝবেন ও কী করবেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ