হঠাৎ সাপ কামড়ালে কী করবেন? দেরি না করে জেনে নিন চটপট

Share:

নিজস্ব প্রতিনিধি: গরম পড়তেই বাড়ছে সাপের উৎপাত। দিনের বেলায় গর্তে-জঞ্জালে গুটিসুটি মেরে থাকলেও, বিকেলের দিকে গরম একটু কমলেই বেরিয়ে আসছে এই সরীসৃপ জাতীয় প্রাণীগুলি। সাপেরা প্রায়শই এমন জায়গা খোঁজে যেখানে তারা সরাসরি সূর্যের তাপ এবং আর্দ্রতা থেকে সুরক্ষা পেতে পারে। ভারতে প্রায় ৫০০ প্রজাতির সাপ রয়েছে, যার মধ্যে মাত্র ৫-৭ টি অতি বিষধর। তাই সব সাপ কামড়ালেই যে আপনার মৃত্যু হতে পারে তেমনটা নয়। 

তবে, সাপের কোনও কামড়কেই এড়িয়ে যাওয়া উচিত নয়। অধিকাংশ মানুষ মনে করেন সাপ কামড়ালে মৃত্যু অপরিহার্য। কিন্তু মৃত্যু নিশ্চিত বলে ধরে নেওয়াটা একদম ভুল চিন্তা। তাই অনেকের মনেই প্রশ্ন জাগে যে সাপ কামড়ালে প্রথমে কী করা উচিত?

আরও পড়ুন-ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

চিকিৎসকদের পরামর্শ, সাপ কামড়ালে একটি গুরুতর জরুরি চিকিৎসা প্রয়োজন হয়। আতঙ্কিত হয়ে বা ঘরোয়াভাবে ভুল উপায়ে চিকিৎসা করলে রোগীর অবস্থা আরও খারাপ হতে পারে। তবে, সঠিক তথ্য এবং দ্রুত চিকিৎসা রোগীর জীবন বাঁচাতে পারে। আবার অনেক ক্ষেত্রে সাপে কামড়ানোর পর দ্রুত হাসপাতালে হাসপাতালে পৌঁছনো সম্ভব হয় না। তখন কী করবেন?

আপনাকে বা আশেপাশের কাউকে যদি সাপে কামড়ায়, তাহলে প্রথমেই পরিষ্কার জল দিয়ে ক্ষতস্থানটি ধুয়ে ফেলুন। রোগীর শরীর থেকে অবিলম্বে আংটি, চুড়ি, জুতো বা আঁটসাঁট পোশাক খুলে ফেলতে হবে। কারণ এতে ক্ষতস্থানের ফোলা বেড়ে যেতে পারে। রোগীকে শান্ত রাখুন এবং অতিরিক্ত নড়াচড়া করতে দেবেন না। এতে বিষ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। রোগীকে সোজা করে শুইয়ে রাখতে হবে এবং সাপের কামড়ের দুই ইঞ্চি উপরে ও নিচে একটি কাঠের বা শক্ত বস্তু রাখুন। একটি কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দিন। এটি অবশ্যই করতে হবে। তবে ভুল করেও ঘরোয়া টোটকার পিছনে সময় নষ্ট করবেন না। সাপ কামড়ালে অনেকে ওঝার কাছে নিয়ে যান তাতে বিষ তাড়াতাড়ি শরীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়৷ তাই কোনওভাবেই এই কাজগুলি করা ঠিক নয়৷

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার