রঙের উৎসব ‘হোলি এবং দোল’ কেন দুটি নামে পরিচিত

কৃষ্ণ এবং প্রহ্লাদ উভয়ই ঘটনাক্রমে ভগবান বিষ্ণুর অবতার। বাংলার ফাল্গুন মাসের পূর্ণিমা রাতে দোল উৎসব পালিত হয়। এই বিশেষ দিনেই, রাধা ও তাঁর সখীরা দল বেঁধে রঙ খেলায় মেতে উঠেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই দোলপূর্ণিমা। গোটা বাংলা মেতে উঠবে রঙের উৎসবে। রীতি অনুযায়ী দোলের ঠিক একদিন পরেই পালিত হয় গোটা দেশ জুড়ে হোলি। হ্যাঁ, রঙের উৎসবের আরও একটি হোলি। কিন্তু একবারও ভেবে দেখেছেন কি একই উৎসবের নাম ভিন্ন কেন, অর্থাৎ দোল ও হোলির নামকরণ আলাদা কেন? সবকিছু ভুলে কয়েক মুহূর্তের জন্য নিজেকে রাঙিয়ে তোলার মধ্যেও আনন্দে বাঁচার রসদ জোগায় এই উৎসব। হোলি উত্সব বিশ্বের বৃহত্তম রঙের উৎসব নামেই পরিচিত। তবে বাংলায় এই উৎসবের নাম দোল পূর্ণিমা বা দোল উৎসব। প্রত্যেকেই নিজস্ব ঐতিহ্যটি তাদের নিজস্ব উপায়ে উদযাপন করে থাকেন। কেউ আবিরের রঙে রঙিন করে তোলে নিজেকে আবার কেউ বাদুরে রঙ মেখে ভূত হয়ে বসে।

যদিও গোটা দেশের কাছে রঙের উৎসব হোলি নামেই পরিচিত। তবে কেন দুটি আলাদা আলাদা দিনে একই উৎসব পালন করা হয়? এর কারণ হল, হোলি উৎসব ভগবান বিষ্ণুভক্ত প্রহ্লাদের কিংবদন্তির কাহিনির উপর ভিত্তি করে নির্মিত। আর দোল উৎসব কৃষ্ণ এবং রাধার প্রেমের কাহিনির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। কৃষ্ণ এবং প্রহ্লাদ উভয়ই ঘটনাক্রমে ভগবান বিষ্ণুর অবতার। বাংলার ফাল্গুন মাসের পূর্ণিমা রাতে দোল উৎসব পালিত হয়। এই বিশেষ দিনেই, রাধা ও তাঁর সখীরা দল বেঁধে রঙ খেলায় মেতে উঠেছিলেন।

এই দিনেই কৃষ্ণ রাধার প্রতি প্রথম প্রেম প্রকাশ করেছিলেন। তাই এই মুহূর্তটি দু’জনকেই বর্ণময় পালকিতে নিয়ে বৈষ্ণব ধর্মাবলম্বীরা নগর কীর্তনে বের হন। এদিকে হোলি উৎসব হল ভগবান বিষ্ণুভক্ত প্রহ্লাদকে কেন্দ্র করে। বিষ্ণুভক্ত হওয়ায় প্রহ্লাদকে হত্যা করার জন্য, অতিপ্রাকৃত শক্তিধারী হলিকা – তাঁর সঙ্গে আগুনে ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু শেষে বেঁচে যান প্রহ্লাদ। তাই, অশুভের উপরে শুভ শক্তির জয় উদযাপনের জন্যেই সারা বিশ্বে হোলি উৎসব পালিত হয়।

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল