চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঘুমের মধ্যেই থমকে যেতে পারে শ্বাস! চরম সর্বনাশের আগে জানুন চিকি‍ৎসকের পরামর্শ

নিজস্ব প্রতিনিধিঃ স্থূলতা এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া-এই দুই স্বাস্থ্যসমস্যা আজকাল ক্রমেই বাড়ছে। চিকিৎসকদের মতে, এই দুটি সমস্যার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, স্থূলতা স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকি বাড়ায়, আবার স্লিপ অ্যাপনিয়াও শরীরের ওজন নিয়ন্ত্রণকে কঠিন করে তোলে। ফলে এক ধরনের দুষ্টচক্র তৈরি হয়, যা ধীরে ধীরে শরীরের সামগ্রিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

ডাক্তাররা বলছেন , অতিরিক্ত শরীরের ওজন বিশেষ করে ঘাড় ও শরীরের উপরের অংশে জমে থাকা চর্বি ঘুমের সময় শ্বাসপ্রশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। এতে উপরের শ্বাসনালি সংকুচিত হয়ে পড়ে এবং অনেক সময় ঘুমের মধ্যে সাময়িকভাবে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটে। চিৎিসাবিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (OSA) । শুধু তাই নয়, পেটের চারপাশে অতিরিক্ত চর্বি জমে গেলে তা ডায়াফ্রামের ওপর চাপ সৃষ্টি করে। এর ফলে ফুসফুস পুরোপুরি প্রসারিত হতে পারে না এবং রাতে শ্বাস নেওয়া আরও কঠিন হয়ে পড়ে। অন্যদিকে, শরীরের ওজন বেশি হলে শরীরের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে বেশি অক্সিজেনের প্রয়োজন হয়। কিন্তু যদি শ্বাসপ্রশ্বাসই বাধাগ্রস্ত হয়, তবে শরীর আরও বেশি চাপের মুখে পড়ে।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পর্যাপ্ত ঘুম না হলে ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনের ভারসাম্য নষ্ট হয়। বিশেষ করে ঘেরলিন বেড়ে যায় এবং লেপটিন কমে যায়। এর ফলে ক্ষুধা বাড়ে এবং বেশি ক্যালোরিযুক্ত খাবারের প্রতি আকর্ষণ তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, তাই স্থূলতা কমানো এবং ঘুমের সমস্যার চিকিৎসা-এই দুই দিকেই সমান গুরুত্ব দেওয়া জরুরি। এতে শুধু ঘুমের মানই উন্নত হয় না, সামগ্রিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটে।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণকারী শিশুদের কেন ভাগ্যবান বলে জানেন?

মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

নীরব বিপদ ‘ফ্যাটি লিভার’ আক্রান্ত হতে পারে প্রায় ২০০ কোটি মানুষ

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

পয়লা বৈশাখে সারাদিন বাইরে? ত্বককে রক্ষা করতে মেনে চলুন ঘরোয়া টিপস

ছারপোকার উপদ্রবে নাজেহাল? এই ৫ সহজ উপায় অবলম্বন করলেই কেল্লাফতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ