জানেন কী, শরীরের শক্তি বাড়াতে একটি কলাই যথেষ্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: কলা খেতে ভালবাসেন কম-বেশি অনেকেই। আর এই ফল আমাদের কাছে খুব চেনা একটি ফল। কলা কাঁচা এবং পাকা দু ভাবেই মানুষ খেতে ভালবাসেন। যদিও কাঁচা কলা দিয়ে নানারকম রান্না করা যায়। কিন্তু পাকা কলাই বেশিরভাগ মানুষ খেতে ভালবাসেন। আর পাকা কলার টেস্টও খুব সুস্বাদু হয়। কলার অনেক রকম জাত আছে। সিঙ্গাপুরী কলা আর হলুদ কলা দুই ধরনের কলা আমাদের কাছে বেশি পরিচিত। তবে দেখা গিয়েছে যে, কলা খেতে অনেকেই ভালোবাসলেও বহু মানুষ এই ফলটির গুণ সম্পর্কে একদমই জানেন না। প্রতিদিনের ডায়েটে অবশ্যই কলা রাখুন, কারণ এই ফল খুবই উপকারী। শরীরে শক্তির কমতি থাকলে কলাই একমাত্র পারে প্রাণসঞ্চার ঘটাতে। আসলে কলায় রয়েছে অনেকটা পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি৬ এবং ডায়াটরি ফাইবারও ভালো পরিমাণে রয়েছে এই ফলে। এছাড়া এই ফলে ফ্যাটের পরিমাণ এবং কোলেস্টেরলও থাকে না। এই ফল দারুণ এনার্জেটিকও। চলুন এই ফলের কী কী গুণাগুণ রয়েছে তা চটজলদি জেনে নেওয়া যাক।

হেলথ এক্সচেঞ্জ রিপোর্ট বলছে যে, আপনি রোজ একটি করে কলা খেলে ৬টি উপকার (Banana Benefits) পেতে পারেন।

ভিটামিন B6: কলায় রয়েছে ভালো পরিমাণে ভিটামিন বি৬। যা শরীরের লোহিত রক্ত কণিকা তৈরি করতে সাহায্য করে। তাই এই ভিটামিনের জোগান রাখতে কলা খান।

ভিটামিন C: ভিটামিন সি শরীরে ইমিউনিটি তৈরি করে, যার ফলে রোগভোগের আশঙ্কা থাকেনা। তাই প্রতিটি মানুষের উচিত ভিটামিন সি যুক্ত কলা (Banana) খাওয়া।

ম্যাঙ্গানিজ: ত্বকের কোলাজেন তৈরি করে ম্যাঙ্গানিজ। তাই ত্বকের নানা সমস্যা দূর করতে ম্যাঙ্গানিজের জুড়ি মেলা ভার। তাই এক্ষেত্রে কলায় রয়েছে ভালো পরিমাণে ম্যাঙ্গানিজ।

পটাশিয়াম: পটাশিয়াম হার্টের জন্য ভালো। প্রেশার নিয়ন্ত্রণেও সাহায্য করে, কলায় রয়েছে ভালো পরিমাণে পটাশিয়াম। তাই কলা খেলে হার্ট খুব ভাল থাকে।

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’