দেড় ঘণ্টার ঝাঁপিয়ে বৃষ্টি দিল্লির তাপমাত্র এক ধাক্কায় কমল ১১ ডিগ্রি

তাপমাত্রা ২৯ ডিগ্রি থেকে কমে  দাঁড়ায় ১৮ ডিগ্রি। 

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  বৃষ্টি হয়েছে দেড় ঘণ্টার। আর সেই দেড় ঘণ্টার বৃষ্টি দিল্লির তাপমাত্র এক ধাক্কায় কমিয়ে দিল ১১ ডিগ্রি।  তাপমাত্রা ২৯ ডিগ্রি থেকে নেমে দাঁড়ায় ১৮ ডিগ্রিতে। 

মৌসম ভবনের তরফে জারি বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ সোমবার বৃষ্টি শুরু হয় ভোর ৫.৪০ঘ.তে। বৃষ্টি চলে সকাল সাতটা পর্যন্ত। প্রায় দেড় ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর তাপমাত্র এক ধাক্কায় ১১ ডিগ্রি কমে গিয়েছে। তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে দাঁড়ায় ১৮ ডিগ্রিতে।’

বিবৃতিতে বলা হয়েছে, আগামী দু ঘণ্টার মধ্যে ফের ঝড়-বৃষ্টি শুরু হবে। আবহাওয়া দফতরের তরফ টুইট, ‘বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।’

সোমবার সকালেই দিল্লির আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। শুরু হয় মুষল ধারে বৃষ্টি। অধিকাংশ নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ঝড়ের দাপটে বহু রাস্তায় গাছ উপড়ে পড়ে যাওয়ায় যান চলাচলে ব্যাঘাত ঘটছে। ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। ভিস্তারার একটি বিমানের এদিন ভোরে নামার কথা ছিল। বিমানটিকে ইন্দোর পাঠিয়ে দেওয়া হয়েছে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ এদিন সকালে যাত্রীদের জানিয়ে দেওয়া হয়, তারা যেন সংশ্লিষ্ট উড়ান সংস্থার সঙ্গে কথা বলেন। কম-বেশি প্রতিটি বিমান ছাড়তে দেরি হবে। দিল্লিবাসী গত কয়েকদিন ধরে তীব্র দহনে জ্বলছিল। এদিনের বৃষ্টি কিছুটা হলেও তাদের স্বস্তি দিয়েছে।

আরও পড়ুন ভয়াবহ ঝড়ে লণ্ডভণ্ড দিল্লি, ব্ল্যাকআউট, ব্যাহত বিমান পরিষেবা

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?