১২ বোনের আদরের ভাই, ২৪ বছর পর জন্ম নেওয়া ছেলের নাম ‘দিলখুশ’ রাখলেন হরিয়ানার দম্পতি

১২ কন্যার পর পুত্রসন্তান, বিয়ের ২৪ বছর পর পুত্রের জন্ম দিলেন হরিয়ানার ঋতু। যদিও তাঁর নয়টি কন্যা সন্তান এবং তাঁর দেওরের ঘরে ৩ টি কন্যা সন্তান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১২ কন্যার পর পুত্রসন্তান, বিয়ের ২৪ বছর পর পুত্রের জন্ম দিলেন হরিয়ানার ঋতু। যদিও তাঁর নয়টি কন্যা সন্তান এবং তাঁর দেওরের ঘরে ৩ টি কন্যা সন্তান। সব মিলিয়ে ১২ জন বোনের পর অবশেষে হরিয়ানার সুরেন্দ্রর পরিবার পুত্রের মুখ দেখল। এখনও কন্যা নিয়ে সন্তুষ্ট থাকেন না অনেক পরিবার, ভারতবর্ষে এমন একাধিক উদাহরণ রয়েছে। তাই একটি পুত্র লাভের জন্যে চেষ্টার কোনও খামতি রাখেন না। তেমনই হল, হরিয়ানার জিন্দ জেলার উচানা কালান গ্রামের একটি পরিবারে। যা পুরো এলাকা জুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২৪ বছর পর পুত্র সন্তানকে স্বাগত জানাল সুরেন্দ্রর পরিবার। এর আগে তাঁর স্ত্রী ঋতু নয়টি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। তাঁর ভাইয়ের ঘরেও তিনটি কন্যা সন্তান রয়েছে। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর তাঁদের পরিবারে পুত্রসন্তান এল।

জানা গিয়েছে, সোমবার (১৯ জানুয়ারি) বিকেল চারটার দিকে, সুরেন্দ্রের স্ত্রী ঋতুর প্রসববেদনা শুরু হয়। তাঁকে উচনা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ডাক্তার এবং নার্সিং কর্মীদের তত্ত্বাবধানে, অবশেষে তাঁর সুষ্ঠুভাবে প্রসব সম্পন্ন হয়। একটি পুত্র সন্তানের জন্ম দেন ঋতু। আর এই খবর তাঁদের পরিবারের কাছে পৌঁছতেই খুশির উৎসব শুরু হয়ে তাঁদের পরিবার এবং গ্রাম জুড়ে। ঋতু এবং সুরেন্দ্রের বিবাহিত জীবন প্রায় ২৪ বছর। বছরের পর বছর ধরে ঋতু নয়টি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তবে এ নিয়ে অনেক কটাক্ষের সম্মুখীন হত ঋতু-সুরেন্দ্রর পরিবার। সুরেন্দ্র বলেছেন, ‘যখনই তাঁদের পরিবারে কন্যা সন্তানের জন্ম হত, লোকেরা আমাদের জন্যে প্রার্থনা করতেন। এবং বলতেন, ‘ঈশ্বর, দয়া করে এবার তাঁদের একটি পুত্র সন্তান দিক। এবার, যখন ঋতু গর্ভবতী হলেন, তখন পুরো পরিবার পুত্র সন্তানের প্রার্থনা করেছিল যাতে তাদের মেয়েদের একটি ভাই হয়। অবশেষে ১২ বোন ভাই পেল।’ তবে ছেলের নাম কী রাখলেন সুরেন্দ্র?

ছেলের জন্মের পর, পরিবার তাঁর নাম রেখেছে ‘দিলকুশ।’ এর পেছনে একটা আবেগঘন কারণ আছে। সুরেন্দ্রর মাসি জানিয়েছেন, “আজ আমরা পৃথিবীর সব সুখ খুঁজে পেয়েছি। ১২ জন বোন একটি ভাই পেয়েছে। ভগবান রাম আমাদের হৃদয়কে খুশি করেছেন, তাই শিশুটির নাম রাখা হয়েছে দিলকুশ।” বাড়ির উঠোনে মিষ্টি বিতরণ করা হচ্ছে। নবজাতককে দেখতে আত্মীয়স্বজনরা ক্রমাগত আসছেন। বাবা সুরেন্দ্র তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, তাঁর বড় মেয়ের বয়স ২১ বছর এবং ছোট মেয়ের বয়স মাত্র ৩ বছর। বাড়ির সকল কন্যার নাম আলাদা, কল্পনা, আরতি, ভারতী, খুশি, মনসু, রজনী, রাজীব, কাফি এবং মাফি। মা ঋতু বলেছেন, “নয় মেয়ের পর ঈশ্বর আমাদের একটি ছেলে আশীর্বাদ করেছেন। আমাদের বিয়ে হয়েছে ২৩ বছর। এই আনন্দ দেওয়ার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। পরিবার আনন্দে ভরে উঠেছে। ২২ বছর পর আমাদের ছোট ছেলের জন্ম হয়েছে। আমরা এত খুশি যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…