চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমেরিকায় ১ বছরের শিশুকে গুলি করে খুন করল ৩ বছর বয়সী দাদা

নিজস্ব প্রতিনিধি: এক বছর বয়সী বোনকে গুলি করে খুন (Dead) করল তিন বছর বয়সী দাদা। সোমবার ঘটনাটি ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় (California)। ভুলবশত এই গুলি চালনার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো কাউন্টির ফলব্রুকে ঘটেছে। ঘটনার পর খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে গিয়ে তদন্তকারীরা দেখেন তিন বছরের শিশুটি একটি হ্যান্ডগান দিয়ে তার এক বছর বয়সী বোনকে ভুলবশত গুলি করেছে। শিশুকন্যাটির মাথায় গুলি লেগেছিল। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে তড়িঘড়ি পালোমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টা নাগাদ চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য এর আগে গত জুন মাসে আমেরিকার ওহাইও প্রদেশে আট মাসের গর্ভবতী মাকে গুলি করে খুন করেছিল দুবছর বয়সী এক শিশু। ৩১ বছর বয়সী মায়ের পিঠে গুলি করেছিল ওই শিশু। পুলিশকে ফোন করার পর, ঘটনাস্থলে এসে মহিলাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অস্ত্রোপচার করে গর্ভস্থ শিশুকে বাইরে আনা হলেও দেখা যায় তারও মৃত্যু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

‘শান্তিচুক্তি হলে সই করতে নিজেই যাব পাকিস্তান’, বড় দাবি ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ