বিয়েবাড়িতে মাংস কম দেওয়া নিয়ে বর ও কনে পক্ষের মারামারিতে আহত ৬

বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে কথা–কাটাকাটির জেরে বরপক্ষের হামলায় আহত হয়েছেন কনেপক্ষের ছয়জন। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বগুড়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আনন্দস্থল নিমিষেই বদলে গেল কুস্তির আখড়ায়। বিয়েবাড়ির ভোজে মাংস কম দেওয়া নিয়ে প্রথমে বচসা শুরু হয় বর ও কনে পক্ষের মধ্যে। খানিকক্ষণের মধ্যেই সেই বচসা গড়ায় হাতাহাতিতে। একে অন্যকে লক্ষ্য করে কিল, চড়, ঘুসি চালাতে থাকে। তাতেই গুরুতর জখম হন ছয় জন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। মারামারি থামাতে ঘটনাস্থলে ছুটে যেতে হয় পুলিশকে। নজিরবিহীন ঘটনাটি ঘটেছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের খাসতালুক বগুড়ায়।

ধুনট থানার ওসি সাইদুল আলম জানিয়েছেন, গত বুধবার (১২ ফেব্রুয়ারি)ধুনটের ঈশ্বরঘাট গ্রামের বাসিন্দা জামাল উদ্দিনের সঙ্গে কাহালু উপজেলার জামগ্রামের এক তরুণীর সঙ্গে বিয়ে হয়। ওই দিন বিয়ে উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে ৬০ জন বরযাত্রীর খাবারের আয়োজন করা হয়। কিন্তু বিয়ে বাড়িতে হাজির হয় শতাধিক বরযাত্রী। ফলে আপ্যায়নে মাংসের পরিমাণ কম হওয়া নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঈশ্বরঘাট গ্রামে বউভাতের আয়োজন করা হয়েছিল। বিয়ের দিন কম মাংস দেওয়ার বদলা নিতে কনেপক্ষের পাতে কম মাংস পরিবেশন করা হয়। এ নিয়ে প্রথমে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। নিমিষেই কুস্তির আখড়ায় পরিণত হয় বিয়েবাড়ি। বরপক্ষের হামলায় কনেপক্ষের ছয়জন আহত হন।

আহতদের উদ্ধার করে ধুনট স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। কনের মামা সোহাগ হোসেন বর পক্ষের চার জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানান। ওই অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। যদিও ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেফতার করা হয়নি।

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২