দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উচ্চাশার বলি!পাঁচ বছরে IIT, IIM-সহ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ৯৮ পড়ুয়া আত্মঘাতী

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আইআইটি, আইআইএম, নিটস-সহ দেশের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের মধ্যেও আত্মঘাতী হওয়ার প্রবণতা বাড়ছে। গত পাঁচ বছরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়-সহ দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ৯৮ জন পড়ুয়া আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। সবচেয়ে বেশি আত্মঘাতী হয়েছেন আইআইটি’র পড়ুয়ারা। বুধবার রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।

বছর দুয়েক আগে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনা গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছিল। গত বছর আইআইটি খড়গপুরের তৃতীয় বর্ষের ছাত্র ২৩ বছরের ফৈজান আহমেদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। যদিও নিহত পড়ুয়ার পরিবারের দাবি, খুন করা হয়েছিল ফৈজানকে। গত পাঁচ বছরে আইআইটি, আইআইএম, নিটস, আইআইএসইআর-সহ দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে কত পড়ুয়া আত্মঘাতী হয়েছেন রাজ্যসভায় সেই প্রশ্ন করেছিলেন এক সাংসদ।

জবাবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানান, গত পাঁচ বছরে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৯৮ পড়ুয়া আত্মঘাতী হয়েছেন। তার মধ্যে আইআইটির ৩৯ শিক্ষার্থী রয়েছেন। নিটসের ২৫, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ২৫, আইআইএমের চার, আইআইএসইআরের ৩ ও আইআইআইটি্সের দুই পড়ুয়া রয়েছেন। চলতি বছরেই দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ২০ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তার মধ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নয় জন এবং আই্আইটির সাত পড়ুয়া রয়েছে। সবচেয়ে বেশি পড়ুয়া আত্মহত্যা করেছে ২০২২ সালে। গত বছর আত্মঘাতী হয়েছেন ২৪ পড়ুয়া।

Published by:

Share Link:

More Releted News:

রোদের মধ্যে গেটে বাঁধা ৫ বছরের নাতনি, চাকরি গেল পুলিশকর্মী দিদার

‘সন্তান চাইলে স্ত্রীকে পাঠাও’, TCS কাণ্ডে বিস্ফোরক অভিযোগ কর্মীর

ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, লরি ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ তীর্থযাত্রী

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ