ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যাচ্ছেন মুম্বইয়ের ফুল বিক্রেতার মেয়ে

উচ্ছ্বসিত তাঁর পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সকাল হলেই বাবা চলে যান বাজারে ফুল বিক্রি করতে। বাবাকে সাহায্য করতে তাঁর একমাত্র মেয়েও চলে যান বাজারে। এবার সেই ফুলবিক্রেতার মেয়ে আমেরিকার বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছেন। এই খবরে পরিবারে খুশির হাওয়া।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম এই খবর দিতে গিয়ে জানিয়েছে, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছেন সরিতা মালি।সরিতা বর্তমানে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হিন্দি সাহিত্যের ওপর পিএইচডি করছেন। এই বিশ্ববিদ্যালয় থেকে সরিতা এমএ এবং এমফিল করেছেন। চলতি বছরের জুলাইয়ে তাঁর থিসিস পেপার জমা দেওয়ার কথা। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পাওয়ায়  রীতিমতো উচ্ছ্বসিত সরিতা এবং তাঁর পরিবার।

সরিতা জানিয়েছেন, ‘প্রত্যেক মানুষের জীবনে উত্থান-পতন রয়েছে। প্রত্যেক মানুষের জীবনের সেই কাহিনি তাদের মত করে তৈরি।পৃথিবীতে এমন বহু মানুষ আছে, যারা জন্ম থেকেই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তাদের জীবনকে চালিত করে। এগিয়ে নিয়ে যায়। সেই প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যাওয়া সব থেকে বড়ো চ্যালেঞ্জ। প্রত্যেকের উচিত সেই প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যাওয়া। আমি এমন একটি পরিবারে জন্ম নিয়েছি, যেখানে সকাল থেকে শুরু হয় প্রতিকূলতার বিরুদ্ধে লডা়ই। তাঁর বিরুদ্ধে আমায়  লড়াই করতে হয়েছে। চালিয়ে যেতে হয়েছে পড়াশোনা।’

সরিতা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন পাঠ্যপুস্তকের মধ্যে নিজেকে মনোনিবেশ করতেন। আর বিশ্ববিদ্যালয় ছুটি থাকলে বাড়ি গিয়ে বাবার সঙ্গে ফুলের মালা তৈরি করতে সাহায্য করতেন। এবার গন্তব্য আমেরিকা। 

আরও পড়ুন গোয়ায় বাড়ি নির্মাণ নিয়ে ভয়াবহ আর্থিক প্রতারণার শিকার খোদ জাতিসঙ্ঘ

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় নিহত ২০, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

টুলুর ‘সাম্রাজ্য’-এর নেপথ্যে কারা? অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি পুলিশের

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

স্বাধীনতা দিবসের সেরা চমক! বাংলার তাঁতে ফুটে উঠল ‘বন্দে মাতরম’, শাড়ি বুনলেন অভিনব বসাক

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

নিরাপত্তারক্ষীর কাজের আড়ালে পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ! বেঙ্গালুরুতে গ্রেফতার বাংলার যুবক

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ! মুক্তির দিনে মাত্র ২১ কোটি টাকা আয় করল ইমরানের ‘আওয়ারাপান ২’

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

২০৩৬-এ ভারতে অলিম্পিক, ‘জেন আলফা’র মন জয়ে বড় ঘোষণা মোদির

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ