Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যেই হানা ভয়ঙ্কর চিতার, তার পরে যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি : রাতের ঘুটঘুটে অন্ধকারে চা বাগানে ঘুরে বেড়াচ্ছে আস্ত একটা চিতা বাঘ। আর চিতাবাঘের ঘুরে বেড়ানোর সেই ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মেটেলি ব্লকের চালসায়। মেটেলি রাজ্য সড়কের আইভিল মোর সংলগ্ন এলাকায় মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর)রাতে ওই এলাকায় একটি চিতাবাঘকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে।

রাত প্রায় ১২ টা নাগাদ নিজের গাড়িতে করে চালসা থেকে মেটেলিতে বাড়ি ফিরছিলেন রাজ বরুয়া নামের এক ব্যক্তি। ওই সময় একটি বড় চিতাবাঘ রাস্তা পার হয়ে ইনডং চা বাগানে ঢুকে যায়। চিতাবাঘের রাস্তা পাড়ের সেই ভিডিও মুহূর্তের মধ্যে ক্যামেরাবন্দি করেন তিনি।

এদিকে চিতাবাঘের দেখা মিলতেই আতঙ্কিত হয়ে পড়েন গাড়িতে থাকা সকলেই। ওই এলাকাটির পাশেই রয়েছে ইনডং চা বাগান ও চাপরামারী জঙ্গল। আবার না বাঘ এসে পড়ে এই ভয়েতেই রয়েছেন সকলে। তবে তাঁদেরকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, ওই এলাকায় চিতাবাঘ দেখার ঘটনা এর আগেও ঘটেছিল। এবার রাতের অন্ধকারে এলাকায় চিতা বাঘের ঘোরাফেরা করার ঘটনায় অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছেন পথচলতি জনগণ। চালসা- মেটেলি রাজ্য সড়কে রোজ কয়েক হাজার জনগণ গাড়ি সহ যাতায়াত করেন। এই নিয়ে খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে জানিয়েছেন, রাতের অন্ধকারে চা বাগান সংলগ্ন এলাকার সড়কে যাতায়াত করার সময় সাবধানতা অবলম্বন করা উচিত। ওই সময় চিতা বাঘ সহ অন্যান্য বন্যপ্রাণীরা রাস্তা পারাপার হতে পারে। তাই সতর্ক করা হচ্ছে পথচলতি জনগণকে।

হস্টেলের রুমে নারকীয় নির্যাতন! বন্ধুরা মিলে যা করলেন তরুণীর সাথে..ভাইরাল ভিডিও

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

আসানসোল দক্ষিণ থানার ওসিকে ক্লোজ, দায়িত্বে বিশ্বজিৎ মুখোপাধ্যায়

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’

সোনা-রুপোর বাজারে বড় ধস! এক ধাক্কায় কতটা কমল দাম? জানুন আপডেট

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা

কেরলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সন্তোষ নায়ার

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১