চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খাঁচা ভেঙে পাকিস্তানের রাস্তায় সিংহের দাপাদাপি

ফাইল চিত্র

নিজস্ব প্রতিনিধি: বনের রাজা দাপট নিয়ে বেরিয়ে পড়ল রাস্তায়। ডোনট কেয়ার মনোবৃত্তি। বহাল তবিয়তে পাকিস্তানের করাচিতে ব্যস্ত রাস্তায় হেঁটে বেড়াচ্ছে সিংহ। আর যেন সে মনে, মনে বলছে ‘রাস্তা কারোর বাপের নয়’। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

জানা গিয়েছে, শহরের ব্যস্ত রাস্তা শারিয়া ফয়সালে সন্ধ্যার দিকে আচমকাই দেখা মিলেছে সিংহটির। আপনমনে হেঁটে চলেছে সে। এই দৃশ্য দেখে রীতিমতো হতভম্ব ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন স্থানীয়রা।

করাচির রাস্তায় সিংহের হাঁটাহাঁটির এই দৃশ্যটি নেটদুনিয়ায় ভাইরাল। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা স্থানীয়দের সিংহটি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। কয়েক ঘণ্টার চেষ্টায় সিংহটিকে খাঁচার ভেতরে ঢোকাতে সক্ষম হন বন বিভাগের কর্মচারীরা।

এই বিষয়ে বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, বন থেকে পালিয়ে আসে সিংহটি। দ্রুত লোক পাঠিয়ে সিংহটিকে উদ্ধার করা হয়। এলাকা এখন বিপদমুক্ত।

জানা গিয়েছে, সিংহটির বয়স প্রায় দুই বছর। তবে কোনও মানুষের ক্ষতির খবর পাওয়া যায়নি। গাড়ি থেকে পালিয়ে গিয়েছিল ওই সিংহটি। ওই গাড়ির চালককে আটক করেছে আইন প্রয়োগকারী সংস্থা।

Published by:

Share Link:

More Releted News:

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

৩৪ বছর পর ঐতিহাসিক বৈঠকে বসছে ইজরায়েল-লেবানন, বড় ঘোষণা ট্রাম্পের

শাহবাজকে উপেক্ষা করছেন ট্রাম্প! পাকিস্তান চালাচ্ছেন মুনির, প্রাক্তন পাক মন্ত্রীর মন্তব্যে ঝড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ