Covid: এক্স-রেতেই মুশকিল আসান, দাবি স্কটিশ বিশেষজ্ঞদের

পরীক্ষা করেছেন ইউনিভার্সিটি অব স্কটল্যান্ডের তিন গবেষক।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রবাদ আছে প্রয়োজনের গর্ভে আবিষ্কারের জন্ম। সেটা যে নিছক কথার কথা নয়, তা আরও একবার প্রমাণিত হল।

স্কটল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক পরীক্ষা করে দেখেছে, করোনায় কেউ আক্রান্ত হয়েছেন কি না, তা জানার জন্য পিসিআর পরীক্ষার ওপর পুরোপুরি নির্ভর না করলেও চলবে। এক্স-রে করলেই জানা যাবে। করোনার উপসর্গ রয়েছে, এমন কয়েকজনের ক্ষেত্রে তারা এক্স-রে করে। ফল অত্যন্ত ইতিবাচক। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এই খবর দিয়েছে।

সেই প্রতিবেদন অনুসারে, পরীক্ষা করেছেন ইউনিভার্সিটি অব স্কটল্যান্ডের তিন গবেষক। নেতৃত্বে ছিলেন ডাইরেক্টর অব এফেক্টিভ অ্যান্ড হিউম্যান কম্পিউটিং ফর স্মার্ট এনভায়রনমেন্ট রিসার্চ সেন্টারে ডাইরেক্টর নাইম রামজান। বাকি দুজন হলেন গ্যাব্রিয়েল ওকোলো এবং ড. স্ট্যামোস ক্যাটসিয়াজিয়ান্নিস। তাদের দাবি, পিসিআর পরীক্ষার পর সংশ্লিষ্টকে না হলেও ফলাফল জানার জন্য কমপক্ষে দুঘণ্টা অপেক্ষা করতে হয়। কিন্তু এক্স-রে-র ক্ষেত্রে পরীক্ষার কয়েক মুহূর্তবাদেই জানা যাবে সংশ্লিষ্ট ব্যক্তি কোভিড পজিটিভ না নেগেটিভ।

ডাইরেক্টর নাইম রামজান জানিয়েছে, বিশ্বজুড়ে ক্রমেই বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। তাই, দরকার দ্রুত পরীক্ষার। পিসিআর পরীক্ষার বিকল্প কী হতে পারে, তা নিয়ে কয়েকদিন ধরেই ভাবনা-চিন্তা চলছিল। এক্স-রে-র মাধ্যমে তা জানা সম্ভব কি না, তা পরীক্ষা করে দেখতে করোনার উপসর্গ রয়েছে এমন কয়েকজনের এক্স-রে করা হয়। গবেষণার ফল ইতিবাচক।

পাশাপাশি তাঁরা এটাও জানিয়েছেন, একেবারে পিসিআর পরীক্ষাকে দূরে সরিয়ে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে না। পিসিআর পরীক্ষা যেমন চলছে চলুক। সমান্তরাল ভাবে এক্স-রে-কেও গুরুত্ব দেওয়া হোক।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…