ফুটবলারের প্রাণ কাড়ল দাঁতাল কুমির  

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক মৃত্যু কোস্টারিকান ফুটবল খেলোয়াড়ের। স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী,  কুমিরের আক্রমণে মৃত্যু হয় ২৯ বছর বয়সী  জেসাস আলবার্তো লোপেজ অরটিজের। ঘটনাটি ঘটেছে  গুয়ানাকাস্ট প্রদেশের সান্তা ক্রুজ শহরের কাছে কানাস নদীতে। কুমিরটি তাঁকে আক্রমণ করে সাঁতার কেটে দেহটি টেনে নিয়ে যায়। এক কথায় এই ঘটনা রোমহর্ষক।

এই খেলোয়াড়  দেপোর্তিভো রিও কানাস নামক একটি ক্লাবের সদস্য খেলোয়াড় ছিলেন। দলের হয়ে কোস্টারিকান অ্যাসেনসো লিগে হাজির হয়েছিলেন। ব্যায়াম করার সময় তিনি ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন। নদীতে কুমির থাকার জন্য মাছ ধরা বন্ধ করতে ব্রিজটি আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সান্টা ক্রুজ পুলিশ সার্জেন্ট মারসেলিনো হারনান্ডেজ। অরটিজ এই ব্রিজ থেকে ঝাঁপ দিতেই ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অর্টিজের দেহ নিয়ে নদীর মধ্য দিয়ে সাঁতার কাটতে থাকে কুমিরটি। তাঁর মৃতদেহ কুমিরটির চোয়ালে আটকে ছিল। অরটিজকে বাঁচাতে পুলিশ কুমিরটিকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গিয়েছে।

অরটিজের ক্লাব দেপোর্তিভো রিও কানাস তাঁর মৃত্যুতে সমবেদনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। পোস্টে লেখা হয়েছে  যে, “গভীর দুঃখের সাথে আমরা আমাদের খেলোয়াড় জেসাস লোপেজ অরটিজের মৃত্যুতে শোক প্রকাশ করছি।  ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন। আজ আমাদের সকলের জন্য খুব কঠিন একটি দিন। আমরা আপনাকে একজন কোচ, খেলোয়াড় এবং পারিবারের একজন হিসেবে মনে রাখব। আপনি সবসময় আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন”।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি