প্রেমিককে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

জানা গিয়েছে, মোবাইল ফোনে রিফাত নামের এক যুবকের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়ে ছিল। এরপর তিনি প্রেমে পাগল হয়ে গত ৮ জুন প্রেমিককে খুঁজতে লাকসাম বাজারে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ সাঙ্ঘাতিক ঘটনা! প্রেমিককে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে কুমিল্লার লাকসামে। জানা গিয়েছে, মোবাইল ফোনে রিফাত নামের এক যুবকের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়ে ছিল। এরপর তিনি প্রেমে পাগল হয়ে গত ৮ জুন প্রেমিককে খুঁজতে লাকসাম বাজারে যান। তখন তাঁর সঙ্গে এনায়েতুর রহমান সাক্কু নামের একজন রিক্সা ওয়ালার সঙ্গে পরিচয় হয়। তিনিই তাঁকে তাঁর প্রেমিককে খুঁজে দেওয়ার আশ্বাস দেন।

এরপর সাক্কু তরুণীকে নিয়ে লাকসাম শহরে বহু খোঁজাখুঁজির পর রিফাতকে না পেয়ে ওইদিন রাত ১০ টার দিকে লাক সাম রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের সিঁড়িতে গিয়ে বসে। তখনই রেলওয়ে স্টেশনের কিছু বখাটে ওই তরুণীকে উত্যক্ত করতে শুরু করে। পরে সাক্কু ওই তরুণীকে নিজের স্ত্রী বলে পরিচয় দেয়। এরপর বখাটের দল তাঁদের দু’জনকে ভোর সাড়ে চারটা পর্যন্ত স্টেশনেই বসিয়ে রাখেন। এরপর প্রাণ বাঁচাতে ওই রিক্সাওয়ালা তাঁর স্ত্রী নয় বলে তরুণীকে বখাটেদের হাতে তুলে দেন। এরপর সাক্কু বখাটদের সঙ্গে হাত মিলিয়ে তরুণীকে মারতে মারতে লাকসাম রেল স্টেশনের পূর্ব পাশের একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে যায়। সেখানে এনায়েতের সহায়তায় খোরশেদ, সাগর ও স্বপন নামের তিন বখাটে দলবদ্ধ হয়ে তরুণীকে গণধর্ষণ করেন। পরে ভুক্তভোগী কোনক্রমে পালিয়ে অটোতে চেপে বাড়ি পৌঁছন।

এরপর তাঁর পরিবার সোমবার রাতে থানায় বিষয়টি বিস্তারিত জানান। এবং পুলিশ অটোরিকশাচালকসহ তিনজন অভিযুক্তকেই গ্রেফতার করেন। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে তাঁদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, লাকসাম উপজেলার বড়তোপা গ্রামের মো. সাগর (২৬), লাকসাম পৌর এলাকার পেয়ারাপুর এলাকার এনায়েতুর রহমান সাক্কু (১৯), কিশোরগঞ্জ জেলার পাকন্দিয়া উপজেলার চর-কাউনা গ্রামের স্বপন মিয়া (২১)। এই প্রসঙ্গে তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সোমবার রাতে ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পরেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের