অস্ত্রোপচারের পর রোগীর পেট থেকে বের হল ১৮৭টি কয়েন !

বিভিন্ন পরীক্ষা নীরিক্ষার পর পেটে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। রোগীর পেট থেকে এক এক করে বেরোল ১৮৭টি কয়েন!

Share:

নিজস্ব প্রতিনিধি : পেটে ব্যথা হওয়ায় বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে এসেছিলেন। বিভিন্ন পরীক্ষা নীরিক্ষার পর পেটে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেইমতো পেট কাটলে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। রোগীর পেট থেকে এক এক করে বেরোল ১৮৭টি কয়েন! ঘটনাটি কর্নাটকের রায়চুর জেলার লিঙ্গসুগুরের। ৫৮ বছর বয়সি ওই ব্যক্তির নাম দিয়ামাপ্পা হরিজন। তিনি সুস্থ আছেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার দিয়ামাপ্পার পেটে ব্যথা শুরু হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে লিঙ্গসুগুরের বাগালকোটের এস নিজলিঙ্গপ্পা মেডিক্যাল কলেজের অন্তর্গত হাঙ্গল শ্রী কুমারেশ্বর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁর পেটের এক্স-রে এবং এন্ডোস্কোপি করে যা দেখতে পান তাতে চোখ কপালে উঠে যায় তাঁদের। তাঁরা দেখেন ওই রোগীর পেটে ১৮৭টি কয়েন রয়েছে। এরপরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর রোগীর পেট থেকে ৫৬টি ৫ টাকার কয়েন, ২ টাকার কয়েন ৫১টি এবং ৮০টি ১ টাকার কয়েন বের করা হয়। যার মোট ওজন ছিল ১.৫ কেজি। দিয়ামাপ্পার অস্ত্রোপচার করেন ডা. ঈশ্বর কালাবুর্গী প্রকাশ কাট্টিমনি, রূপা হুলাকুন্ডে এবং এ অর্চনা। ডা. ঈশ্বর কালাবুর্গী বলেন, ‘ওই রোগী মানসিক সমস্যায় ভুগছিলেন। এই রোগের নাম হল সিজোফ্রেনিয়া। তার জেরে গত দুই-তিন মাস ধরে তিনি এই সমস্ত কয়েন গিলে ফেলেছিলেন নিজের অজান্তেই। বমি ও পেটে যন্ত্রণা নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা একটি এক্স-রে এবং এন্ডোস্কোপি করে তাঁর পেটে কয়েন দেখতে পাই। তাই আমরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই’।

চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার করা কঠিন ছিল। খুব সুক্ষ্মভাবে তাঁর পেট থেকে সমস্ত কয়েন বের করা হয়েছে। দুই ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর সব কয়েন উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে রোগী স্থিতিশীল এবং সুস্থ। চিকিৎসকরা জানান, সিজোফ্রেনিয়ার রোগীরা জানেন না তাঁরা কী করছেন। তবে এটি বিরল ঘটনা।

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম