Morbi: ছবিতে একজন পরিচিত, দ্বিতীয়জন…???

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: প্রতিবেদনের সঙ্গে আপলোড করা ছবিতে যে দুইজনকে দেখা যাচ্ছে, তাদের মধ্যে একজন অতিপরিচিত। দ্বিতীয়জনের সঙ্গে এই মুহূর্তের পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ছবিতে দ্বিতীয়জন ওধাবজি প্যাটেল। পাঠক প্রশ্ন করতেই পারেন ইনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন।

মোরবি সেতু মেরামতি ও সংস্কারের দায়িত্ব যে সংস্থাকে দেওয়া হয়েছিল সেই ওরেভা সংস্থার প্রতিষ্ঠাতা হলেন ওধাবজি। এই ছবি তোলা হয়েছিল নরেন্দ্র মোদি যখন গুজরাতের মুখ্যমন্ত্রী। তাতেও রহস্য যে পুরোপুরি কেটে গেল, তা বলা যাবে না। এবার রহস্য উদঘাটনের পালা।

দুনিয়া জেনে গিয়েছে, মোরবি সেতুর ভেঙে পড়ার ঘটনা। অ-বিজেপি সব দল ওই ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছে। গুজরাত সরকার উচ্চপর্যায়ের তদন্তের আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, যারাই ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন, তারা শাস্তি পাবে।

তাহলে ওরেভা সংস্থার বর্তমান কর্নধার তথা সংস্থার প্রতিষ্ঠাতা-পুত্র জয়সুখের শাস্তি হওয়ার কথা। সেটা হবে কি না, তা সময় বলবে। কারণ, পুলিশের এফআইআর-য়ে সংস্থার নামই নেই। এবার জয়সুখের সঙ্গে পাঠকের পরিচয় করে দেওয়া যাক।

গুজরাতের বিশিষ্ট শিল্পপতিই বলে জয়সুখ পরিচিত। ২০২০ সালে আহমেদাবাদ পশ্চিমের সাংসদ কীরিত সোলাংকি তাঁর হাতে নব নক্ষত্র সম্মান তুলে দেন। সূত্রের খবর, রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর ভালোই ওঠা-বসা রয়েছে। প্রশ্ন, সে কারণেই কী পুলিশ ইচ্ছাকৃতভাবে এফআইআর-য়ে সংস্থার নাম উল্লেখ করেনি? নাম নেই জয়সুখ প্যাটেলের। দুর্ঘটনার তদন্ত করবে পুলিশের ডেপুটি সুপার পিএ জালা।

আরও পড়ুন কতজনের প্রাণ গেল, একমাত্র মা গঙ্গাই জানেন

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪