আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রেমের টানে বাংলাদেশে ছুটে এলেন মার্কিন তরুণী, ধর্মান্তরিত হয়ে মনের মানুষকে বিয়ে

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: প্রেম বড়ই মধুর। সত্যিকারের ভালবাসা যে কোনও ভোগলিক, বাধা, সীমা রেখা, ধর্ম, ভাষা, সংস্কৃতিকে মানে না, আরও একবার তা প্রমাণ হল। মনের মানুষকে কাছে পেতে সূদুর মার্কিন মুলুক (United States) থেকে পাড়ি দিয়ে ঢাকার অদূরে গাজীপুরের (Gazipur) শ্রীপুরে এসেছেন লিডিয়া রোজা থুড়ি লিডিয়া রোজা খান (Lidia Roza Khan)। কেননা, প্রিয় মানুষকে সারা জীবনের জন্য কাছে পেতে ধর্মা পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ৩১ বছরের মার্কিন তরুণী। আপাতত কয়েকদিন শ্বশুরের ভিটেতে কাটাবেন লিডিয়া। তার পরে স্বামীকে নিয়ে পাড়ি দেবেন নিজের জন্মভিটে মার্কিন যুক্তরাষ্ট্রের আরিজোনায় (Arizona)। মেম বউকে দেখতে গাজীপুরের শ্রীপুরের বরমী গ্রামে (Barmi) রীতিমতো ভিড় উপচে পড়েছে।

চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে (Facebook) পরিচয় হয় বরমী গ্রামের বাসিন্দা ইমরান খানের (Imran Khan) সঙ্গে মার্কিন মুলুকের বাসিন্দা লিডিয়া রোজার (Lidia Roza)। দুজনের ভাষা ভিন্ন। বড় হয়েছেন ভিন্ন সংস্কৃতিতে। কিন্তু একাধিক অমিল থাকা সত্ত্বেও মন দেওয়া-নেওয়ায় জড়িয়ে পড়েন দুজনেই। তড়িঘড়িই বিয়ের সিদ্ধান্ত নেন লিডিয়া। গত মার্চ মাসে মনের মানুষকে বিয়ে করার লক্ষ্য নিয়ে সাড়ে আট হাজার কিলোমিটার পাড়ি দিয়ে টার্কিশ এয়ারলাইন্সের বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন। বান্ধবীকে স্বাগত জানাতে হাজির ছিলেন ইমরানও। কিন্তু বাংলাদেশের অভিবাসন দফতরের আধিকারিকরা লিডিয়াকে ঢুকতে দেননি। বিমানবন্দরে বসেই প্রেমিক যুগল সিদ্ধান্ত নেন, যেভাবেই হোক বিয়ে করবেন। সেই মতো অন্য একটি বিমানে চেপে নেপাল পৌঁছন লিডিয়া। ইমরানও আলাদা বিমানে পৌঁছে যান।  সেখানে এক মসজিদে প্রথমে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন লিডিয়া। তার পরে ইমরানকে বিয়ে করেন। বিয়ের পর নেপাল থেকে লিডিয়া ফিরে যান নিজের বাড়ি। আর ইমরান ফিরে আসেন গাজীপুরে।

গতকাল রাতে ফের আরিজোনা থেকে ঢাকায় আসেন লিডিয়া। স্বামীর সঙ্গে সোজা পৌঁছে যান শ্বশুরবাড়ি।  তবে শাশুড়ি আর দেওর-নননদের সঙ্গে কথা বলতে কিছুটা সমস্যা হচ্ছে লিডিয়ার। বউয়ের হয়ে দোভাষীর কাজ করছেন ইমরান। কথায়-কথায় জানালেন, ‘ভাষাগত সমস্যা থাকলেও মা, ভাই-বোনদের সঙ্গে খোলামেলাভাবেই মিশছে লিডিয়া। পরিবারের একজন সদস্য হয়ে উঠেছে।’

Published by:

Share Link:

More Releted News:

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

হঠাৎই অসুস্থ বাসচালক, পাঁচ খুদের বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা

মেট্রোয় সিট নিয়ে বচসা, চটে গিয়ে বাবার বয়সী যাত্রীকে কষিয়ে চড় মারলেন তরুণী

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ