জয়ের হাসি হেসে শেষ ষোলোই আর্জেন্টিনা, গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ব্রাজিল

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্জেন্টিনার অনূর্ধ্ব ২০ দল বিজয়রথ ছুটিয়েছে। তারা ফিফা যুব বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে। আর ঠিক তখনই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল বিদায়ের তিক্ত স্বাদ নিয়ে ফিরছে ঘরে। রবিবার ৫ অক্টোবর ভোরে ডি গ্রুপের শেষ ম্যাচে ইতালিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। তিন ম্যাচের সবকটিতেই তারা জয় পেয়েছে। ফলে ৯ পয়েন্ট নিয়ে তারা জায়গা করে নিয়েছে রাউন্ড অফ সিক্সটিনে।

ইতালির বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা প্রথম থেকেই মাঠের দখল নিয়েছিল। তারা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা চালিয়ে যাচ্ছিল। ৬১ শতাংশ বল দখলে রেখে তারা প্রায় ১৩ টি শট নয়। কিন্তু ১৩ টি শটের মধ্যে একটি লক্ষ্যপূরণে সক্ষম হয়। জয়ের জন্য যথেষ্ট কাছ থেকে ডিফেন্ডার ডিলান তমাস গোরোসিত গোলটি করেন।

অন্যদিকে ব্রাজিলের জন্য এই দিন ছিল মরণ বাঁচন লড়াই। প্রথম দুই ম্যাচে মেক্সিকোর সঙ্গে ড্র এবং মরোক্কের বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল তারা। স্পেনের বিপক্ষে জয়ই ছিল শেষ ১৬’তে যাওয়ার একমাত্র পথ। কিন্তু লড়াই চালিয়ে গেলেও গোল হয়নি সেলেসাউদের। ৮ মিনিটের মাথায় জোয়াও ক্রুজের ভলি পোস্টে লেগে বাইরে চলে যায়। বারবার আক্রমণ করেও স্পেনের গোলরক্ষক ফ্রান গঞ্জালেসকে পরাস্ত করতে ব্যর্থ হয় ব্রাজিল।

খেলার ৪৭ মিনিটে ইকার ব্রাভোর একটি মাত্র গোলে ম্যাচ ঘরে তুলে নেয় স্পেন। পাবলো গার্সিয়ার পাস ধরে ব্রাজিলের রক্ষণ এবং গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন তিনি। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে সি গ্রুপের তোলনিতে থেকে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ব্রাজিল।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি