আর্জেন্টিনার শহরে টিয়ার হামলা! বিদ্যুৎ বিভ্রাট থেকে চরম বিপত্তি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পাখি নিয়েও সমস্যা! তাও আবার যে সে পাখি নয়, টিয়া পাখিকে নিয়ে নাজেহাল আর্জেন্টিনা। আর্জেন্টিনার পূর্ব আটলান্টিক উপকূলের কাছের শহর হিলারিও আসকাসুবির বাসিন্দারা টিয়া পাখিদের নিয়ে গভীর সমস্যায় পড়েছেন। কেননা ঝাঁকের পর ঝাঁক টিয়া পাখি উড়ে এসে এই শহরে আক্রমণ করতে শুরু করেছে। এমতাবস্থায় গুরুতর সমস্যার মুখে এই শহরের বাসিন্দারা।

হিলারিও শহরের বাসিন্দাদের কথায়, সবুজ-হলুদ-লাল রঙের হাজার হাজার টিয়া পাহাড় থেকে উড়ে এসে এই শহরে আক্রমণ করছে। টিয়া পাখিদের জ্বালায় অতিষ্ঠ তাঁরা। পাখিগুলো উড়ে এসে শহরের বৈদ্যুতিক তার কামড়ে দিচ্ছে। ফলে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের।

শুধু তাই নয়,পাখিদের চিৎকারের জ্বালায় কান পাতাই দায় হয়ে উঠেছে তাঁদের। অনবরত চিৎকার করে বাসিন্দাদের চরম বিরক্ত করতে শুরু করেছে তাঁরা। রাস্তাঘাটে, ঘরবাড়ির সামনে সর্বত্র পড়ে আছে টিয়া পাখির মল।

আরও পড়ুন : হা করে এক ব্যক্তিকে গিলে খেতে চাইছে তিমি..দেখুন 

স্থানীয়রা আরও জানিয়েছেন, শহরের বাসিন্দা সংখ্যা মাত্র পাঁচ হাজার। কখনো কখনো এখানে হাজার হাজার টিয়া দেখা যায়। গ্রীষ্মে টিয়ার ঝাঁক পাহাড়ে চলে যায়। এক স্থানীয় সাংবাদিকের কথায় ‘এই পাখিগুলো বৈদ্যুতিক তার কামড়ে দিচ্ছে। এরপর যখন বৃষ্টি শুরু হয়, ছেঁড়া-ফাটা তারের মধ্য দিয়ে জল ঢুকে যায়। ফলে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টিয়ার কারণে প্রতিনিয়ত খরচ বাড়ছে। ফলে বিদ্যুৎতের সমস্যায় পড়তে হচ্ছে তাঁদেরকে।

এই নিয়ে জীববিজ্ঞানীরা জানিয়েছেন, আশপাশের পাহাড়ে বন উজাড় হয়ে যাওয়ার কারণে টিয়ার ঝাঁক লোকালয়ে চলে আসছে। এক জীববিজ্ঞানী ডায়ানা লেরার কথায়, ‘পাহাড়ি ঢালগুলো সাফ হয়ে যাচ্ছে। যে কারণে পাখিগুলো লোকালয়ে চলে আসছে তা হল, খাবার, জল ও এক টুকরো আশ্রয়ের খোঁজে। এইজন্যই পাখিগুলো শহরের কাছাকাছি চলে আসছে।’

উল্লেখ্য,আর্জেন্টিনায় বছরের পর বছর ধরে বনভূমি ধীর ধীরে হারিয়ে যাচ্ছে। কয়েক বছর আগে থেকে হিলারিও আসকাসুবিতে টিয়া পাখি আসা শুরু হয়। প্রথমে সেগুলো শরৎ থেকে শীতকাল পর্যন্ত শহরে আশ্রয় নিত। এখন বর্তমান পরিস্থিতি এমনই হয়ে গিয়েছে যে পাখিগুলো সব লোকালয়ে চলে আসছে।

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?