আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফুঁসছে নদী, তার উপরেই বাঁশের সাকো পেরিয়ে টিকা দিতে যাচ্ছেন স্বাস্থ্যকর্মী

নিজস্ব প্রতিনিধি: একটি পাহাড়ি নদীর উপর দুটি বাঁশ দিয়ে তৈরি অতি সাধারণ একটি সাকো। স্থানীয় মানুষজন নিজেদের সুবিধার জন্যই এই সাকোটি তৈরি করেছে। অরুণাচল প্রদেশের এক গ্রামে পৌঁছতে যদিও এই সাকোই মূল ভরসা। আর কাঁধে টিকা বোঝাই বাক্স নিয়ে এই সাকো হাসি মুখেই পার এলেন এক স্বাস্থ্যকর্মী। এরকমই এক ভিডিও শেয়ার করেছে প্রসার ভারতী। যা অতি সংক্রামক করোনাভাইরাসের বিরুদ্ধে মানুষকে টিকা দেওয়ার চেষ্টাকারী ফ্রন্টলাইন কর্মীদের মুখোমুখি চ্যালেঞ্জগুলি তুলে ধরছে।

অরুণাচল প্রদেশের বহু প্রত্যন্ত গ্রামে পৌঁছনোর রাস্তা পর্যন্ত নেই। পাহাড়ি পথে পায়ে হেঁটেই এভাবে পৌঁছতে হয় গ্রামগুলিতে। বর্ষার পর পাহাড়ি নদীগুলি তীব্র বেগে নীচে নেমে আসে। তখন ওই নদী পার হওয়া যথেষ্টই চ্যালেঞ্জের। এরকমই এক অরুণাচলের গ্রামে করোনার টিকা দিতে গিয়ে বাঁশের সাকো পেরোতে দেখা গেল ওই স্বাস্থ্যকর্মীকে। ভিডিওয় দেখা যাচ্ছে, নড়বড়ে সাকোটি ধরে দাঁড়িয়ে আছে আরও কিছু লোক। তাঁদের মধ্যেই একজন এই ভিডিওটি তুলেছেন। সম্ভবত ওই সাকোটি সদ্যই মেরামত করা হয়েছে টিকাকর্মী গ্রামে আসবেন বলে। নীচ দিয়ে ভীমবেগে বয়ে চলেছে খরস্রোতা পাহাড়ি নদী।

এই ভিডিও প্রমাণ করে স্বাস্থ্যকর্মীরা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় পৌঁছনোর জন্য কত কষ্টই না সহ্য করছেন। ঘন জঙ্গল, খারাপ রাস্তা ও খরস্রোতা নদীও তাঁরা অবলীলায় পার করছেন দূরবর্তী মানুষগুলিকে করোনার টিকা দিতে যাওয়ার জন্য। আবার অনেক সময় উপজাতিগুলির মধ্যে প্রচলিত বিশ্বাসকে দূর করেই তাঁদের টিকা দিতে হয়। অনেক উপজাতি বা আদিবাসীদের মধ্যে ধারণা রয়েছে যে টিকা নেওয়া ভালো নয়। তাঁদের বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে ফের টিকা প্রদান করতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।

 

Published by:

Share Link:

More Releted News:

মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা-সহ পাকড়াও ২২ বৌদ্ধ সন্ন্যাসী

ভোট পরবর্তী ডুয়ার্সে পর্যটকের ঢল, সবুজ জঙ্গলে গজরাজের উঁকি বাড়াচ্ছে রোমাঞ্চ

নাচের অনুষ্ঠানে তরুণীকে জাপটে ধরল রোবট, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ