চলন্ত অটোতে ১৭ বছরের ছাত্রীকে শ্লীলতাহানি ও হত্যার চেষ্টা, গ্রেফতার চালক

মুম্বইয়ে ফের ভয়াবহতা! ১৭ বছর বয়সী এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি ও হত্যার চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন একজন অটোরিক্সা চালক।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ে ফের ভয়াবহতা! ১৭ বছর বয়সী এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি ও হত্যার চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন একজন অটোরিক্সা চালক। পকসো আইনের অধীনে অভিযুক্ত অটো চালককে গ্রেফতার করা হয়েছে, যিনি কান্দিভালি পশ্চিমের বাসিন্দা কেশব যাদব। জানা গিয়েছে, ঘটনাটি ৮ ডিসেম্বর ঘটেছে। ঘটনাটির বিবরণ দিয়ে মালাড পুলিশ জানিয়েছেন, ভুক্তভোগী তরুণী মালাড পশ্চিমের একটি সুপরিচিত কলেজের ছাত্রী। ঘটনার দিন কলেজ শেষে বিকেল সাড়ে চারটে নাগাদ তিনি যখন বাড়িতে ফেরার জন্যে অটো খুঁজছিলেন, তখন একটি অটো তাঁর সামনে এসে থামে।

চালক বলেন, তিনি মালাড পশ্চিমের ওরলেমের সুরানা হাসপাতালে দিয়ে ঘুরিয়ে তাঁকে বাড়ি পৌঁছে দেবেন। কারণ সোজা রাস্তার কাজ চলছে। এরপর চালক ওই তরুণীকে তাঁর পাশের সিটে বসতে বলেন। কিন্তু, অটো চালক হাসপাতালের রাস্তাও ধরেননি, তিনি একটি নির্জন পথ দিয়ে তরুণীকে নিয়ে যান। এরপর অটোর রিয়ার-ভিউ মিরর দিয়ে তিনি তরুণীর দিকে বারবার কুদৃষ্টিতে তাকাতে থাকেন। বেশ কয়েকবার অশ্লীল অঙ্গভঙ্গি করেন। যা দেখে তরুণী বেশ ভয় পেয়ে যান এবং তাঁকে অটোরিক্সা থামাতে বলেন। কিন্তু চালক অটো না থামিয়ে বরং গতি আরও বাড়িয়ে দেন। এরপর তরুণী আতঙ্কিত হয়ে চিৎকার করতে শুরু করেন। তখন অটো চালক তাঁকে হুমকি দিতে থাকেন। ভয়ে কিছুক্ষণ নীরব থাকার পর, আবারও চিৎকার শুরু করেন তরুণী। এরপর চালক তাঁকে অটোরিক্সা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

অভিযোগ, ব্যস্ত রাস্তায় অন্যান্য যানবাহন চলাচলের সময় তাঁকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করেছিলেন চালক। এরপর মেয়েটি বাড়ি ফিরে তাঁর মা এবং বোনকে সবটা জানান। এরপর তাঁরা মালাদ থানায় অভিযোগ দায়ের করে্ন। পুলিশ সোমবার চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মালাদ পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেছেন। ইতিমধ্যেই পুলিশ আশেপাশের প্রায় ৩০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অটোরিক্সাটির নম্বর শনাক্ত করেন। সেখান থেকে তাঁরা অটোটির শেষ অবস্থান খুঁজে বের করেন এবং সোমবার মাঝরাতে অভিযুক্ত কেশব যাদবকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেন। আদালত তাঁকে ১১ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

ইরানের দুর্ভেদ্য রক্ষণ দুর্গে আটকে গেল বেলজিয়াম, লাল কার্ড দেখলেন বেলজিয়ামের নাথান

সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে জয় পেল স্পেন

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন স্প্যানিশ ফুটবলের রাজপুত্র ইয়ামাল

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে প্রচুর আধার ও জব কার্ড উদ্ধার

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা