মনোনয়ন ফর্ম বিক্রি করে ৩ দিনে ১৫ কোটি আয় শেখ হাসিনার দলের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। আর ওই নির্বাচনে দলের হয়ে লড়তে ইচ্ছুকদের কাছে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ। তিন দিনেই মনোনয়ন ফর্ম বিক্রি করে ঘরে ১৫ কোটি টাকা তুলেছে শাসকদল।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য গত শনিবার থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে শাসক দল। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্রাভিনিউয়ের দলীয় কার্যালয় থেকেই চলছে মনোনয়ন ফর্ম বিক্রি। মোট ১০টি বুথ খোলা হয়েছে মনোনয়ন ফর্ম বিক্রির জন্য। প্রতিটি মনোনয়ন ফর্ম কিনতে গেলে জমা দিতে হচ্ছে ৫০ হাজার টাকা। কিন্তু তাতেও ভিড় সামাল দেওয়া যাচ্ছে না। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয়ে ভিড় উপচে পড়ছে।

প্রথম দিন অর্থা   ‍ৎ শনিবার ১,০৭৪টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। ওই দিন মনোনয়ন ফর্ম কিনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান, ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি-সহ বিভিন্ন পেশার সঙ্গে যুক্তরা। প্রথম দিন মনোনয়ন ফর্ম বিক্রি করে আওয়ামী লীগ ঘরে তুলেছিল ৫ কোটি ৩৭ টাকা। দ্বিতীয় দিন রবিবার বিক্রি হয়েছিল ১,২১২টি ফর্ম। ওই দিন ঘরে এসেছিল ৬ কোটি ৬ লক্ষ টাকা। সোমবার অবশ্য অনেকটাই কম হয়েছে বিক্রি। এদিন ৭৩৩টি মনোনয়ন ফর্ম কিনেছেন প্রার্থী হতে ইচ্ছুকরা। ৩ কোটি ৬৬ লক্ষ ৫০ হাজার টাকা ঘরে এসেছে। তিন দিন মিলিয়ে মোট ৩ হাজার ১৯টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। আর শেখ হাসিনার দলের তহবিলে জমা পড়েছে ১৫ কোটি ৯ লক্ষ ৫০ হাজার টাকা। আগামিকাল মনোনয়ন ফর্ম বিক্রির শেষ দিন।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন