সন্ত্রাসীদের গুলি থেকে বাঁচতে বুলেটপ্রুফ জ্যাকেট পরে ঘুরছেন গোপালগঞ্জের বিএনপি প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুহাম্মদ ইউনূসের জমানায় নখদাঁত বের করে দাপিয়ে বেড়াচ্ছে সন্ত্রাসীরা। ভোট যত এগিয়ে আসছে ততই বিএনপি নেতাদের উপরে আক্রমণের বহর বাড়ছে। গতকাল বুধবারও (৭ জানুয়ারি) খোদ রাজধানী ঢাকায় এক বিএনপি নেতাকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে সন্ত্রাসীরা। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি প্রার্থীরা। আতঙ্ক এতটাই গ্রাস করেছে যে বুলেটপ্রুফ জ্যাকেট পরে ঘুরতে হচ্ছে তারেক রহমানের দলের প্রার্থীদের। গল্প নয়, একদম সত্যি।

সমাজমাধ্যমে ইতিমধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবের খাসতালুক গোপালগঞ্জ-৩  (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বিএনপি প্রার্থী এস এম জিলানির এক ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, জীবনের নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে জনসম্মুখে জামা খুলে বুলেটপ্রুফ জ্যাকেট দেখাচ্ছেন তিনি। ওই সময় বিএনপি প্রার্থীকে বলতে শোনা যাচ্ছে, ‘আমাদের জীবনের হুমকি আছে- এটা সত্যি। দেখেন, আমি বুলেট প্রুফ জ্যাকেট পরে আছি। জানি না কখন কী হয়? তারপরও জনগণের পাশে থাকার ঝুঁকি আমি নিয়েছি।’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার কাজী ফিলিং স্টেশনের পাশে নির্মিত অস্থায়ী ক্যাম্পে সাদুল্লাপুর ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় সভায় হাজির ছিলেন বিএনপি প্রার্থী। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি প্রার্থী এস এম জিলানি বলছেন, ‘সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনও ষড়যন্ত্রই কাজে আসবে না। আমি ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলাম। ২০১৮ সালের নির্বাচনের সময় আমাকে কারাগারে রাখা হয়। আমার স্ত্রী আমার স্বাক্ষর নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু সেটা তৎকালীন প্রশাসন বাতিল দেয়। আমি যদি নির্বাচনে থাকতে পারতাম, কত ভোট পেতাম? আমি কি নির্বাচনে জিতে যেতাম না? কিন্তু আমাকে কারাগারে আটকে রাখা হয়েছিল।’

বাংলাদেশের ইতিহাসে বুলেটপ্রুফ জ্যাকেট পরে ভোটে লড়া নজিরবিহীন বলা চলে। ফলে সংবাদের শিরোনামে চলে এসেছেন গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী। এ বিষয়ে   কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার বলেছেন, আমাদের প্রার্থী এস এম জিলানি এই বার্তাই দিতে চেয়েছেন যে হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ও নিপীড়নের মধ্যেও তিনি জনগণের পাশে ছিলেন। এখনও তিনি জনগণকে ভালবাসেন।’

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট