বাংলাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে সাংবাদিক-পর্যবেক্ষকদের বাধা দিলেই জেল

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ইউনিয়ন পরিষদ থেকে পুরসভা, এমনকী সংসদ নির্বাচনেও সংবাদ সংগ্রহে গিয়ে শাসকদল কিংবা নির্বাচন কর্মীদের বাধা ও হামলার মুখে পড়তে হয় সাংবাদিকদের। অবাধ নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে বাধা পেতে হয় পর্যবেক্ষকদেরও। ফলে অবাধ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে যায়। এবার নির্বাচনের সময়ে সংবাদমাধ্যমের কর্মী ও পর্যবেক্ষকদের পেশাগত কাজে বাধা দিলে দুই থেকে সাত বছর কারাদণ্ডের বিধানের আইন নিয়ে আসছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জনপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন-২০২৩–এ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই সংসদে এ সংক্রান্ত বিল পাশ হবে। মন্ত্রিসভার বৈঠক শেষে ক্যাবিনেট সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান জানিয়েছেন, আইনটি চূড়ান্ত অনুমোদন পাওয়ার সময়ে আরও কিছু পরিবর্তন আসতে পারে।

চলতি বছরের শেষের দিকে কিংবা সামনের বছরের শুরুতেই দেশে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয়, তার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। যদিও বিএনপির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন কোনও সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না দল। একমাত্র তত্যত্বাবধায়ক সরকার হলেই নির্বাচনে অংশ নেওয়া হবে।’ তার মধ্যেই এদিন মন্ত্রিসভার বৈঠকে জনপ্রতিনিধিত্ব আইনে বেশ কিছু পরিবর্তন আনার ক্ষেত্রে সায় দিয়েছে মন্ত্রিসভা।

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী