১২৩ বছর ধরে লক্ষ্মীপুজোর দিন গজ লক্ষ্মীর আরাধনা, কিন্তু কেন?

প্রতিমার দিক থেকেই হোক বা আচার অনুষ্ঠান, আর পাঁচটা লক্ষ্মী পুজোর সঙ্গে মেলেনা রামকানালি গ্রামের লক্ষ্মীপুজোর ধরণ ধারণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এখানে পেঁচা নয় এখানে গজে অর্থাৎ হাতির পিঠে অবস্থান করেন দেবী লক্ষ্মী। কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনার পাশাপাশি গজরাজও এখানে পুজিত হন। ১২৩ বছর ধরে বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জের রামকানালি গ্রামে এভাবেই পূজিতা হয়ে আসছেন মা লক্ষ্মী। কিন্তু কেন এই অদ্ভুত নিয়ম? আসলে জঙ্গল লাগোয়া গ্রাম। সেই জঙ্গল থেকে মাঝে মধ্যেই বেরিয়ে আসে হাতির দল। প্রতি বছর হাতির হানায় ক্ষতিগ্রস্থ হয় বিঘের পর বিঘে জমির ফসল, ঘর-বাড়ি। তাই মা লক্ষ্মীর আরাধনার সঙ্গে এখানে হাতিকেও পুজো করে তুষ্ট করা হয়।

প্রতিমার দিক থেকেই হোক বা আচার অনুষ্ঠান, আর পাঁচটা লক্ষ্মী পুজোর সঙ্গে মেলেনা রামকানালি গ্রামের লক্ষ্মীপুজোর ধরণ ধারণ। কারণ এই গ্রামে দুর্গাপুজো হয় না। তবে মহা ধুমধামের সঙ্গে পুজো পান মা লক্ষ্মী। স্থানীয়দের দাবি, ১২৩ বছর আগে চালু হয়েছিল গজ লক্ষ্মীর পুজো। এই অদ্ভুত প্রতিমার জন্যই এই গ্রামের লক্ষ্মীর নাম হয়েছে গজ লক্ষ্মী। সেই প্রাচীন রীতি মেনে আজও পুজো হয় এখানে। স্থানীয় মানুষজনের ঢল নামে পুজো দিতে। চারদিকে ঘন জঙ্গলে ঘেরা রামকানালি গ্রাম। তাই এই গ্রামের মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে জঙ্গল ও বন্যপ্রাণ। গ্রামবাসীদের দাবি, ১০০ বছর আগেও যেমন হাতির উপদ্রপ ছিল আজও আছে। তাই হাতির দলকে শান্ত করতেই পুজো করা হয় গজ লক্ষ্মীর।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?