কলি যুগ শুধু যুদ্ধ আর ধ্বংসের, হাড়হিম করা ভবিষ্যদ্বাণী করে গিয়েছে ভবিষ্যপুরাণ

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দুধর্মের অষ্টাদশ পুরাণের মধ্যে অন্যতম হল ভবিষ্যপুরাণ। ভবিষ্যৎ, যুদ্ধ, ধর্মীয় পরিবর্তন এবং সামাজিক উত্থানের ভবিষ্যদ্বাণী করে গিয়েছে ভবিষ্যপুরাণ। হাজার হাজার বছর আগে, ভারতীয় মুনী ঋষিরা ভবিষ্য পুরাণে নৈতিক মূল্যবোধের অবক্ষয়, ব্যক্তির চরিত্রের পরিবর্তন, বিপর্যয় সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন। সেসব আজ সত্য প্রমাণিত হচ্ছে। ভবিষ্য পুরাণে বর্ণিত অনেক বিষয়ের সঙ্গে আজকের সময়ের উল্লেখযোগ্য মিল রয়েছে। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান দূষণ, ধর্মীয় উত্তেজনা ও যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ এবং ধর্মের প্রতি পরিবর্তিত মনোভাব – এসবই ভবিষ্যদ্বাণীগুলির সত্যতার দিকে ইঙ্গিত করে।

অর্থনৈতিক সংকট সম্পর্কে, ভবিষ্যপুরাণ আগেই ভবিষ্যদ্বাণী করেছিল যে আর্থিক ব্যবস্থা ব্যাহত হবে। রাজনৈতিক লাভের জন্য, সরকার সমস্ত কাজ একটি নির্দিষ্ট গোষ্ঠীর উপর চাপিয়ে দেবে। এক পর্যায়ে, মানুষ শহর ছেড়ে আবার বনে চলে যেতে বাধ্য হবে। খরা এবং বন্যা এতটাই তীব্র হবে যে মানুষ আবারও পাতা, মাংস, ফুল এবং বন্য প্রাণী খেতে বাধ্য হবে। কলিযুগে মানুষ দুশ্চিন্তায় ডুবে থাকবে। আয়ু কমে যাবে। এমন একটি সময় আসবে যখন মানুষের গড় আয়ু ২০-৩০ বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

কলিযুগে মানুষ হবে স্বার্থপর। স্বার্থপরতার কারণে প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হতে শুরু করবে। ফলস্বরূপ, সময়মতো বৃষ্টিপাত হবে না, জলবায়ু অনুকূল থাকবে না। সর্বত্র খরা হবে। অস্বাভাবিক আবহাওয়া মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠবে। গরমও বেশি হবে, ঠান্ডাও খুব পড়বে। কলিযুগে কেবল ধনীদেরই সম্মান করা হবে। জ্ঞানের মূল্য লোপ পাবে। যাদের সম্পদ নেই তারা অপবিত্র, অধার্মিক এবং দরিদ্র বলে বিবেচিত হবে। বিবাহ হবে কেবল পুরুষ ও নারীর মধ্যে হওয়া আপস।

কলিযুগে এই সকল জিনিস ম্মিলে যাচ্ছে। জ্ঞানের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ার যুগে ভুয়ো খবর, গুজব ছড়িয়ে পড়তে সময় লাগে না। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। জনসংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। জনবিস্ফোরণ ঘটছে। ভবিষ্য পুরাণে অজানা রোগ এবং মহামারীর বিস্তারের বর্ণনা রয়েছে। কোভিড-১৯ এর মতো মহামারীকে সারা বিশ্ব প্রত্যক্ষ করেছে। নানা ধরনের ভাইরাস ঘটিত রোগের খবর পাওয়া যায় অহরহ।  মানুষের মধ্যে নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে। ভবিষ্য পুরাণ অনুসারে, কলিযুগে বড় বড় যুদ্ধ হবে যা কোটি কোটি মানুষকে প্রভাবিত করবে। তা তো হচ্ছেও। অনন্তকাল ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। গাজা ইজরায়েল বা ভারত পাকিস্তানের যুদ্ধও দেখেছে মানুষ।

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর