দিল্লি বিস্ফোরণে নিহতদের জন্য বিশেষ প্রার্থনা ভুটানের রাজার

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিস্ফোরণে কেঁপে উঠেছে রাজধানী দিল্লি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। দিল্লির ঘটনায় শোক প্রকাশ করেছেন বহু রাজনীতিবিদ। ভূটান সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন দোষীদের ছাড়া হবে না। কড়া ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার ভূটানের রাজধানী থিম্পুর  চাংলিমিথাং স্টেডিয়ামে দিল্লি বিস্ফোরণে নিহতদের জন্য হল প্রার্থনা। হাজার হাজার ভুটানিদের সঙ্গে নিয়ে প্রার্থনায় নেতৃত্বে দিলেন ভুটানের রাজা স্বয়ং জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

তিনি ভুটানের পঞ্চম ড্রুক গ্যালপো এবং জনগণের রাজানামেও পরিচিত। প্রার্থনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে চাংলিমিথাং স্টেডিয়ামে উপস্থিত সকল মানুষ হাতজোড় করে প্রার্থনা করেন। সকলের সঙ্গে যোগ দেন ভুটানের রাজা ও ভারতের প্রধানমন্ত্রী। ভারতে ঘটা বিস্ফোরণে গোটা বিশ্ব শোকগ্রস্ত।   

ভুটানের চতুর্থ রাজার জিগমে সিংয়ে ওয়াংচুকের ৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপনের অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার ভুটানে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। দুদিনের সফরে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। মঙ্গলবার সকালে পারো বিমানবন্দরে নামে নমো। তারপর ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে তাঁকে স্বাগত জানান। সমাজমাধ্যম X হ্যান্ডেলে একটি পোস্টে টোবগে এ-ও লেখেন, ‘‘সমগ্র জাতির সঙ্গে আমিও আমার দাদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভুটানে স্বাগত জানাচ্ছি।’’

ভুটান সফরে মোদি আলোচনা সারবেন রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী টোবগের সঙ্গে। ভারত-ভুটান যৌথ উদ্যোগে নির্মিত ১০২০ মেগাওয়াট পুনাতসাংচু-২ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী। দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও গভীর করতে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে কূটনৈতিক মহল। 

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থিম্পু থেকে শোকগ্রস্ত কণ্ঠে বলেন, “আজ আমি এখানে অত্যন্ত মন খারাপ নিয়ে এসেছি। দিল্লিতে হওয়া ভয়াবহ ঘটনা সকলের মনকেই ব্যথিত করেছে। আমি পীড়িত পরিবারের দুঃখ বুঝতে পারছি। আজ পুরো দেশ ওদের সঙ্গে রয়েছে।  আমি কাল সারা রাত এই ঘটনার তদন্তে থাকা এজেন্সির সঙ্গে, ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছি। যেটুকু জানা যাচ্ছে তার ভিত্তিতে চেষ্টা করা হয়েছে সংযোগ স্থাপনের। আমাদের এজেন্সি এই ঘটনার গভীরে যাবে। ষড়যন্ত্রকারীদের ছাড়া হবে না। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাঁদের কাউকে ছাড়া হবে না।

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন

বিশ্বকাপে রোমাঞ্চকর ম্যাচে ইরানকে আটকে দিল নিউজিল্যান্ড

এবার মল্লিকপুর স্টেশনে হকার উচ্ছেদ, বুলডোজারের সামনে বসে বিক্ষোভ মহিলাদের

বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামা অনিশ্চিত নেইমারের?

রাহুল গান্ধিকে বেনজির আক্রমণ ডিএমকে’র মুখপত্রে

‘ওয়ার্ক ফ্রম ক্যামেল’! সাহারা মরুভূমিরতে উটের পিঠে বসেই অফিস মিটিং সারলেন যুবক

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি