ভিনরাজ্যে বাংলায় কথা বলায় নৃশংস খুন, গ্রামে ফিরল আদিবাসী যুবকের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: রুটি রুজির তাগিদে দশ মাস আগে উত্তরপ্রদেশে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন বীরভূমের বোলপুর ব্লকের কসবা গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের প্রতীক হেমব্রম। দিন কয়েক আগে দিল্লি–কানপুর রেললাইনের মাঝে রক্তাক্ত দেহ উদ্ধার হয় তাঁর। অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্যই নৃশংসভাবে খুন করা হয়েছে বীরভূমের এই আদিবাসী যুবককে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর গ্রামে নেমেছে একইসঙ্গে ক্ষোভ এবং শোকের ছায়া। গ্রামের ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।

ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল কানপুরে যায়। দলের তত্ত্বাবধানে প্রতীকের দেহ ফিরিয়ে আনা হয় নিজ গ্রামে। রাজ্যসভার সাংসদ ও পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুর বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাঁরাই দেহ নিয়ে গ্রামে ফেরেন।

এদিকে গ্রামে দেহ এসে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে দামোদরপুরে। আত্মীয় বিচ্ছেদের অশ্রু তো ছিলই, একইসঙ্গে প্রকৃতিও বোধহয় কাঁদছিল খেটে খাওয়া এই মানুষটির জন্য। বৃষ্টি ও অশ্রুজলে ভিজে যায় গোটা এলাকা। ৩২ বছরের তরতাজা যুবকের অকাল মৃত্যুতে স্তব্ধ গ্রামবাসী। নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল-মালা নিয়ে আসেন অনেকেই। তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল ও রাজ্য সরকার নিহত প্রতীকের পরিবারের পাশে রয়েছে। তাঁদের যে কোনও প্রয়োজনে সবরকম সহায়তা করা হবে। বোলপুরের মকরমপুর শ্মশানে আদিবাসী রীতি মেনে নিহত প্রতীক হেমব্রমের শেষকৃত্য সম্পন্ন হয়।

বাংলা ভাষা বললেই হেনস্থার শিকার হচ্ছেন পরিযায়ী শ্রমিকেরা। বিগত কয়েক মাসে এই চিত্র অত্যন্ত পরিচিত হয়ে উঠেছে ভারতের বিভিন্ন রাজ্যে। বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বঙ্গভাষীদের অবস্থা খুব খারাপ। দিনে দিনে বেড়ে চলেছে অত্যাচার। বাংলার বাইরে থেকে জীবিকা নির্বাহই এখন হয়ে উঠেছে সমস্যাজনক। এমন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের নিজ ঘরে ফিরে আসার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন তাঁদের সবরকম সাহায্য করা হবে। আগে প্রাণটা তো বাঁচুক। এর জন্যই রাজ্য সরকার চালু করছে ‘শ্রমশ্রী’ প্রকল্প। হয়তো প্রতীকও ফিরে আসতেন রাজ্যে। কিন্তু তা আর হল না।  

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪