৫৮ বছরে পেশাদার ফুটবলে ফিরছেন ব্রাজিলের তারকা ফুটবলার, কারণ জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলের সঙ্গে খেলার স্বপ্নপূরণে ৫৮ বছর বয়সে ফের বুট পায়ে মাঠে নামছেন ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার রোমারিও। ১৫ বছর আগে নেওয়া অবসর ভেঙে ফিরছেন ফের পেশাদার ফুটবলে। না, মোটেও গল্প নয়। এটাই সত্যি। ছেলের সঙ্গে খেলতে ইতিমধ্যেই ক্যাম্পেনাতো ক্যারিওকা সিরিআ-২-এ নাম নথিভুক্ত করিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার।

১৯৯৪ সালে ব্রাজিলের যে দল বিশ্বকাপ জিতেছিল সেই দলের অন্যতম সদস্য ছিলেন রোমারিও। হলুদ-সবুজ জার্সি গায়ে ৭০টি ম্যাচ খেলেছেন। ব্রাজিলের হয়ে মাঠ কাঁপিয়েছিলেন। দেশের পাশাপাশি ক্লাব ফুটবলেও দাপটের সঙ্গে খেলেছেন। পিএআসভি, বার্সেলোনা ও ভ্যালেন্সিয়ার মতো ক্লাবেও দাপটের সঙ্গে খেলেছেন। সব মিলিয়ে ২৩ বছর আন্তর্জাতিক ফুটবলের আসর কাঁপিয়ে ১,০০০টির বেশি গোল করেছিলেন। ২০০৮ সালেই পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন। যদিও বাবা এদভেইরর স্বপ্নপুরণে অবসর ভেঙে ফিরে বেশ কয়েকটি ম্যাচ খেলেছিলেন। পরে ২০০৯ সালে পাকাপাকিভাবে অবসর নেন। বুট তুলে রাখলেও ব্রাজিলের ক্লাব ভাস্কো দা গামার কোচের দায়িত্বও সামলেছিলেন।

বর্তমানে রিও ডি জেনিরোর আমেরিকা ক্লাবের সভাপতি রোমারিও। গত মাসেই ক্লাবটিতে যোগ দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারের ছেলে রোমারিনিও। ৩০ বছর বয়সী ফরোয়ার্ড ছেলের সঙ্গে খেলার স্বপ্নপূরণে ১৫ বছর আগে নেওয়া অবসর ভেঙে ফের পেশাদার ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ১৯৯৪ সালে বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অন্যতম সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ইনস্টাগ্রামে’ এক পোস্টে ওই সিদ্ধান্তের কথা জানিয়ে রোমারিও লিখেছেন, ‘আমি ফের মাঠে ফিরতে চলেছি। পুরো প্রতিযোগিতায় খেলব না। বেশ কয়েকটি ম্যাচ খেলব। ছেলের সঙ্গে খেলার স্বপ্নপূরণ করতে চাই।’ ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ এক প্রতিবেদনে জানিয়েছে, আমেরিকা ক্লাবের হয়ে ফের মাঠে নামার জন্য নামমাত্র পারিশ্রমিক নিচ্ছেন রোমারিও। তবে ওই পারিশ্রমিক তিনি ক্লাবের তহবিলেই দান করার সিদ্ধান্ত নিয়েছেন।   

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের