ইডেনে সল্ট ঝড়ে গেল সৌরভের দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংলিশ ব্যাটার ফিল সল্টের ঝড়ে ইডেনে উড়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস।২১ বল বাকি থাকতেই হাতে সাত উইকেট নিয়ে ঋষভ পন্থদের হারিয়ে দিলেন শ্রেয়স আইয়াররা। যে পিচে কলকাতার বরুণ চক্রবর্তী-হরষিত রানারা ম্যাকগার্ক-পৃথ্বী শ’দের নাস্তানাবুদ করলেন, সেই পিচে ভয়ঙ্কর হয়ে উঠতে পারলেন না কুলদীপ যাদব, অক্ষর পটেলরা। আর কলকাতার কাছে হেরে ফের চাপে পড়ে গেল দিল্লি।

সোমবার রাতে ইডেনে প্রথমে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে দিল্লি। শেষ দিকে কুলদীপ যাদবের সৌজন্যে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে দিল্লি ক্যাপিটালস। ঘরের মাঠে জয়ের জন্য ব্যাট করতে নেমে প্রথম ওভারেই তাণ্ডব চালান ফিল সল্ট ও সুনীল নারাইন। তুলে নেন ২৩ রান। কলকাতার দুই গোড়াপত্তনকারী ব্যাটারের হাতে বেদম মার খেয়ে লাইন লেংথ হারিয়ে ফেলেন দিল্লির বোলাররা। প্রথম পওয়ার প্লে-তে অর্থা‍ৎ ৬ ওভারে কলকাতা তুলে নেয় ৭৯ রান। কিন্তু পওয়ার প্লে শেষ হওয়ার পরে সপ্তম ওভারের প্রথম বলেই অক্ষর পটেলের শিকার হন সুনীল নারাইন। তিনি ১০ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন। নারাইন ফেরার পরেও তাণ্ডব অব্যাহত রাখেন সল্ট। নবম ওভারে বল করতে এসে তাঁকে থামান সেই অক্ষর পটেল। ৩২ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৬৮ রান করে সাজঘরে ফেরেন ইংলিশ ব্যাটার। পরের ওভারে লিজার্ড উইলিয়ামসের বলে ফিরে যান চলতি আইপিএলে অফ ফর্মে থাকা রিঙ্কু সিং। তিনি করেন ১০ বলে ১১ রান।

পর পর দুই উইকেট হারানোর পরে চতুর্থ উইকেটে নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার ও বেঙ্কটেশ আইয়ার সতর্কভাবে খেলতে থাকেন। অকারণে কোনও ঝুঁকি না নিয়ে ঠাণ্ডা মাথায় খেলে ২১ বল বাকি থাকতেই দলকে কাঙ্খিত জয় এনে দেন। নাইট অধিনায়ক ২৩ বলে ৩৩ রানে এবং বেঙ্কটেশ ২৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। দিল্লির পক্ষে সফল বোলার অক্ষর পটেল ২৫ রানে দুই উইকেট নেন।

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্টের অভিযোগ, বিজেপি বিধায়কের নালিশে গ্রেফতার তৃণমূল নেতা

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মাথায় গামছা, গেঞ্জি-বারমুডা পরে খালি পায়ে জমিতে নেমে চাষের কাজে ব্যস্ত মন্ত্রী গৌরিশঙ্কর

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে

রোগীর মৃত্যু ঘিরে উত্তাল হাসপাতাল, দেদার ভাঙচুর! আতঙ্কে ছাদে উঠলেন প্রসূতি

ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে বমি-পায়খানা, হাসপাতালে ভর্তি ৩৫ জন গ্রামবাসী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?