১৪ বছরের কিশোরীর গর্ভপাতের অনুমতি প্রত্যাহার করল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : ধর্ষণের শিকার ১৪ বছরের কিশোরীর গর্ভপাতের অনুমতি প্রত্যাহার করে নিল সুপ্রিম কোর্ট। প্রথমে শীর্ষ আদালত কিশোরীকে গর্ভপাতের অনুমতি দিয়েছিল। তবে কিশোরীর বাবা-মায়ের আর্জি মেনে আদালত তা প্রত্যাহার করে নিল।

এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মারফত কিশোরীর মা-বাবার সঙ্গে কথা বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। কিশোরীর মা-বাবা প্রধান বিচারপতিকে জানান, তাঁরা তাঁদের মেয়ের স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত। কিশোরীকে যদি গর্ভপাতের অনুমতি দেওয়া হয়, তাহলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। শীর্ষ আদালত যেন বিষয়টি পুনর্বিবেচনা করে। মা-বাবার আর্জি মেনে এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দেন, কিশোরীর স্বাস্থ্যের বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন। সেইসঙ্গে যে শিশুটি জন্ম নিতে চলেছে, তার বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন।

এর আগে গত ২২ এপ্রিল ধর্ষণে শিকার হওয়া কিশোরীকে গর্ভপাতের অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। ১৪ বছরের ওই কিশোরী ৩০ সপ্তাহের অন্তঃস্বত্ত্বা ছিলেন। ভারতীয় আইন অনুযায়ী, ২৪ সপ্তাহের বেশি যদি কেউ অন্তঃস্বত্ত্বা থাকেন, তাহলে তাঁকে গর্ভপাতের অনুমতি দেওয়া হয় না। কিন্তু তা সত্বেও শীর্ষ আদালত বিষয়টিকে বিরলতম দৃষ্টান্ত হিসাবে আখ্যা দিয়ে গর্ভপাতের অনুমতি দিয়েছিল। যদিও এদিন তা প্রত্যাহার করে নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

 

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর