চল্লিশেও চিতার গতি, ১০০ মাইল দৌড়ে বিশ্ব রেকর্ড ক্যামিলির

শুধু যে বিশ্ব রেকর্ড গড়েছেন তাই নয়, একই সঙ্গে তিনি নিজের রেকর্ডকেও ভেঙেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বয়স চল্লিশের ঘরে। কিন্তু এই বয়সেও পায়ে চিতার গতি। ঘণ্টায় একশো মাইল বেগে দৌড়তে পারেন। আর উল্কার গতিতে দৌড়েই মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসের দিন গিনিস বুকে নিজের নাম তুলে বিশ্ব রেকর্ড গড়লেন চল্লিশ বছর বয়সী ক্যামিলি হেরন।

ক্যামিলি একজন আল্ট্রাম্যারাথন দৌড়বিদ।  দুই দশকেরও বেশী সময় ধরে বিভিন্ন আল্ট্রাম্যারাথনে দৌড়ে তিনি ইতিমধ্যেই একাধিক খেতাব হাসিল করেছেন। এবার ক্যামিলি নিজের পকেটে পুড়লেন এই বিশ্ব রেকর্ড। জানা যাচ্ছে, এই মহিলা দৌড়বিদ হেন্ডারসন, নেভাদা (মহিলাদের)  নামের মার্কিন ট্র্যাক অ্যান্ড ফিল্ড ১০০ মাইল চ্যাম্পিয়নশিপে শুধু যে বিশ্ব রেকর্ড গড়েছেন তাই নয়, একই সঙ্গে তিনি নিজের রেকর্ডকেও ভেঙেছেন।

এতদিন পর্যন্ত ১০০ মাইলের এই বিশ্ব রেকর্ড ছিল আর্লেন গ্লিকের দখলে। তবে দ্বিতীয় স্থানেই ছিলেন ক্যামিলি। ২০১৭ সালে তিনি নিজে ১০০ মাইলের আল্ট্রাম্যারাথনের যে রেকর্ডটি গড়েছিলেন সেটা ছিল ১২ ঘণ্টা ৪১ মিনিট ১১ সেকেন্ডের। এবার তিনি তার নিজের সেই রেকর্ডটিও দেড় মিনিটের ব্যবধানে ভেঙেছেন বলে খবর।

তবে যার পকেটে এই দ্রুত দৌড়ের বিশ্ব রেকর্ড, সেই ক্যামিলি কিন্তু প্রথম থেকে মোটেই একজন দৌড়বিদ হতেব চাননি। ক্যামিলির স্বপ্ন ছিল যে তিনি একজন নৃত্যশিল্পী কিংবা বাস্কেটবল খেলোয়াড় হবেন। সেই  অনুযায়ী স্কুলে থাকাকালীন তিনি প্রশিক্ষণ নেওয়াও শুরু করেন। প্রথম দিকে স্কুলে এক দুবার দৌড়ে নাম দিলেও তিনি তখন সেখানে জিততে পারেননি। তার কিছু বছর পরে তিনি ম্যারাথনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। সেখান থেকে আল্ট্রাম্যারাথন। ম্যারাথন এবং আল্ট্রাম্যারাথনের মধ্যে পাথক্য হল একটি সাধারণ ম্যারাথনের দূরত্ব ৪১.১৯৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। কিন্তু আল্ট্রাম্যারাথন শুরু হয় ১০০ কিলোমিটার থেকে এবং সেখান থেকে এটি প্রায় ৩১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।  

উদ্বোধনের ১২ দিনেই ফাটল ৪,২০০ কোটি টাকার এক্সপ্রেসওয়েতে

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

শুটিং বিশ্বকাপে ভারতের জোড়া সাফল্য, সোনা জিতলেন ঈশা, মনু ভাকেরের ঝুলিতে ব্রোঞ্জ

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়