চন্দ্রিলের ‘তুমিই আমার সিপিএম’ হয়ে গেল তৃণমূল 

বছরের পর বছর কাটলেও শ্রোতাদের পছন্দের তালিকায় স্থায়ী জায়গা করে নিয়েছে গীতগোবিন্দ। স্রষ্টার নিজেরই কলমের খোঁচায় বদলে গেল সেই গান।

Share:

নিজস্ব প্রতিবেদক: তখন  ক্যাসেট- এর শেষ লগ্ন আর সিডি- ডিভিডি’র জনপ্রিয়তার শুরুর সন্ধিক্ষণ। চন্দ্রবিন্দু ব্যান্ডের গানে উত্তাল বয়:সন্ধি- যৌবন। জন্ম হলো ‘জুজু’র। জুজু মানে অ্যালবাম। কানে কানে হেডফোন বা বন্ধ ঘরে সাউন্ড সিস্টেম অন করে চোখ বন্ধ করে ঘাড় দোলানো। আর বসন্তের হাওয়া সেই সুরে হয়ে উঠতো আরও আবেগী।

চন্দ্রিল ভট্টাচার্য্যের সেই ‘গীতগোবিন্দ’ গান, ‘তুমিই আমার সিপিএম, তুমিই আমার এটিএম’ মানে আলাদা উন্মাদনা। তাঁর লেখা- তাঁর গলার এই গান তখন পুজোর মাইকে বা পাড়ার অনুষ্ঠানে ‘বাধ্যতামূলক’। বছরের পর বছর কাটলেও শ্রোতাদের পছন্দের তালিকায় স্থায়ী জায়গা করে নিয়েছে গীতগোবিন্দ। স্রষ্টার নিজেরই কলমের খোঁচায় বদলে গেল সেই গান।

গানের একটি লাইন ‘তুমিই আমার সিপিএম, তুমিই আমার এটিএম’ বদলে গিয়ে হল ‘তুমিই আমার তৃণমূল, তুমিই আমার টোপাকুল’। চন্দ্রিল (Chandril) স্বয়ং এই ‘সংশোধিত’ গান পরিবেশন করেছেন মঞ্চে। চলতি বছরের ৬ মার্চ তা ছড়িয়ে  পড়েছে (Viral) নেট মাধ্যমে। নেটিজেনদের কেউ বলছেন, যুগের সঙ্গে বদলে নিলেন গান। কেউ বা বলছেন, আগের লাইনটাই ভালো ছিল। আবার কারও প্রশ্ন, রাজ্যে বিজেপি এলে কি তখন অন্যভাবে পরিবর্তন হতো গানের এই বাক্য?

তবে কি সম্পূর্ণ বদলে গেল গানের (Song) এই লাইন? নাকি আগের এবং পরিবর্তিত দুটি গানই চলবে সমান তালে? প্রশ্ন সেই নিয়ে। আবার কেউ কেউ বলছেন, আগের দুই লাইন আর এখনের দুই লাইন দুটোই থাক একই গানে।

এ বিষয়ে চন্দ্রিলে মুগ্ধজনরা অবশ্য বলছেন, এই গান এক আলাদা অনুভূতি। তখনও ছিল, এখনও আছে। তখন তুলে ধরা হয়েছিল তখনের সরকারের দল। আর এখন তুলে ধরা হয়েছে, বর্তমান সরকারের দলের নাম। আসলে ‘প্রিয়জন’মানে সবকিছু তাই বোঝানো হয়েছে।
বর্তমান প্রেক্ষাপটেও এই গানকে আগের মতোই প্রাসঙ্গিক করতে এই বদল।

বলিউডে ফের শোকের ছায়া! চিরঘুমের দেশে ‘চাক দে ইন্ডিয়া’-খ্যাত অভিনেতা রামাকান্ত দয়ামা

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী

৮০ লক্ষ টাকা-সহ হোটেলে আটক পুরপ্রধান, ত্রাণ কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূল নেতা

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের