নিরাপদে পৃথিবীতে ফিরলেন তিন চিনা মহাকাশচারী

মহাকাশ স্টেশনের চূড়ান্ত নির্মাণ পর্ব তদারকি করতে গত ৫ জুন তিয়াংগং থেকে রওনা হন তিন চিনা মহাকাশচারী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ছয় মাস মহাকাশে কাটিয়ে নিরাপদেই পৃথিবীতে ফিরলেন চিনের তিন মহাকাশচারী। গতকাল রবিবার শেনঝো-১৪ নামের মহাকাশযানে চেপে মঙ্গোলিয়ায় মহাকাশ স্টেশনে অবতরণ করেন। তিন মহাকাশচারী সুস্থ রয়েছেন বলে চিনা মহাকাশ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁদের মিশন সফল হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৫২ বছর আগে ১৯৭০ সালে প্রথম মহাকাশের কক্ষপথে উপগ্রহ পাঠায় চিন। তার পরে গত দশ বছরে দুই শতাধিক রকেট উৎক্ষেপণ করেছে। নমুনা সংগ্রহের জন্য চাংই-৫ নামে চাঁদে মানুষবিহীন মিশন পাঠিয়েছে। চন্দ্রপৃষ্ঠে মার্কিন পতাকার চেয়ে বড় পতাকা লাগিয়েছে শি চিনফিংয়ের দেশ। মহাকাশ স্টেশনের চূড়ান্ত নির্মাণ পর্ব তদারকি করতে গত ৫ জুন তিয়াংগং থেকে রওনা হন তিন চিনা মহাকাশচারী চেন ডং, লিউ ইয়াং ও কাই জুজে। এদের মধ্যে লিউ ইয়াং হলেন প্রথম মহিলা মহাকাশচারী।  ছয় মাস মহাকাশে অবস্থান করেন তাঁরা।

মহাকাশ স্টেশন ত্যাগের প্রায় ৯ ঘন্টা পরে পৃথিবীর বুকে পা রাখেন তিন মহাকাশচারী। ল্যান্ডিং সাইটের কর্মীরা তাদেরকে ক্যাপসুল থেকে বের করে আনেন। মহাকাশ থেকে ফেরার পরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লিউ ইয়াং বলেন, ‘মহাকাশ স্টেশনের স্মৃতি কিছুতেই ভোলার নয়। মাতৃভূমিতে ফিরতে পেরে উচ্ছ্বসিত।’

 

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর