২ ঘন্টা অপেক্ষাতেও মেলেনি হুইল চেয়ার, অসুস্থ বাবাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল অসহায় ছেলে

তবে এবার যা দেখা গেল, তা সত্যিই নক্ক্যারজনক। যেখানে দেখা গিয়েছে, হুইলচেয়ার না পাওয়ায় একজন ছেলে তাঁর অসুস্থ বাবাকে মেঝেতে টেনে হাসপাতাল থেকে বাইরে বের করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও শিরোনামে সরকারি হাসপাতাল, যেখানকার নির্মমতার দৃশ্য প্রকাশ্যে! দিন কয়েক আগেই বিহারের একটি সরকারি হাসপাতালের অমানবিক আচরণ বিতর্কের ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে একজন দুর্ঘটনায় মৃত রোগীকে কোনও স্ট্রেচারে নয়, বরং হাসপাতালের সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে ময়নাতদন্তের ঘরে নিয়ে যেতে দেখা গিয়েছিল। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেন প্রশাসন। এরপরে মধ্য প্রদেশের গোয়ালিয়রেরও একটি হাসপাতালের অমানবিক দৃশ্য ভাইরাল হয়েছিল। যেখানে একজন রোগীর মৃতদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করতে ময়নাতদন্তের কর্মীদের টাকা তুলতে দেখা গিয়েছিল। এছাড়াও হাসপাতালের বেড না পাওয়ায় মাটিতে শুয়ে কাৎরাতে দেখা যায় রোগীদের, এমনও অনেক উদাহরণ রয়েছে। এ নিয়ে সরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে মাঝে মধ্যেই বিতর্ক ওঠে।

তবে এবার যা দেখা গেল, তা সত্যিই নক্ক্যারজনক। যেখানে দেখা গিয়েছে, হুইলচেয়ার না পাওয়ায় একজন ছেলে তাঁর অসুস্থ বাবাকে মেঝেতে টেনে হাসপাতাল থেকে বাইরে বের করছেন। ঘটনাটি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের একটি সরকারি জেনারেল হাসপাতালের ঘটনা। জানা গিয়েছে, ছেলেটিকে তাঁর অসুস্থ বাবাকে হাসপাতাল থেকে বের করার জন্যে প্রায় দুই ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু তাও হাসপাতাল প্রশাসন হুইলচেয়ার সরবরাহ করেনি। তাই বাধ্য হয়ে অসুস্থ বাবাকে মেঝেতে টানতে টানতে বাইরে নিয়ে যেতে হয়।

 

এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে যে, ছেলেটি তার অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালের বাইরে প্রায় ২ ঘন্টা দাঁড়িয়েছিলেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনও সাড়া না দেওয়ায় বাধ্য হয়ে ছেলেটি তাঁর বাবাকে মাটিতে টেনে হাসপাতালের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে হাসপাতালে উপস্থিত লোকজন হতবাক হয়ে গিয়েছেন। এই ঘটনাটিকে তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা নৈনার নাগেন্দ্রন লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন যে, পাহাড়ি এলাকায় রোগীদের কাপড়ের স্ট্রেচারে করে বহন করা হয়। কিন্তু এখানে রোগীদের টেনে নিয়ে যেতে হয় হাসপাতালে। এটাই কি সরকারের বিশ্বখ্যাত স্বাস্থ্য ব্যবস্থা? এরপর নাগেন্দ্রন মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনকে কটাক্ষ করে বলেছেন, মেয়াদ শেষে অন্তত জাঁকজমকপূর্ণ বিজ্ঞাপনের পরিবর্তে মৌলিক স্বাস্থ্যসেবা উন্নত করা উচিত। তিনি আরও বলেন যে সাধারণ মানুষের হাসপাতালে সম্মানজনক চিকিৎসা পাওয়া উচিত।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট